Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
সব পৌরসভায় ডাম্পিং ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2026, 10:00 am
Last modified: 05 July, 2026, 10:00 am

Related News

  • ‘হ্যালো ডিসি’তে অভিযোগ, মুহূর্তেই পরিষ্কার ময়লার ভাগাড়
  • পূর্ণাঙ্গ স্যুয়ারেজ নেটওয়র্কের আওতায় আসছে চট্টগ্রাম, ওয়াসার সামনে বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়  
  • কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ময়লার ভাগাড়ে পরিণত ঢাকা–আরিচা মহাসড়ক
  • ঢাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোই যেভাবে হয়ে উঠল দুর্গন্ধ ও দূষণের উৎস
  • সাভারে ট্যানারি দূষণ রোধে ১০ কোটি টাকার ‘সেইফ ল্যান্ডফিল’ প্রকল্প

সব পৌরসভায় ডাম্পিং ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার

গত ১৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
05 July, 2026, 10:00 am
Last modified: 05 July, 2026, 10:00 am
প্রতীকী ছবি: টিবিএস

দেশের ৩৩০টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্পিং ইয়ার্ড নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ জন্য যেসব পৌরসভায় এখনো ডাম্পিং স্টেশন নেই, সেসব পৌরসভার ভেতরে অথবা নিকটবর্তী কম জনবসতিপূর্ণ এলাকায় খাস জমি বরাদ্দের ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

গত ১৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গত ৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং ইয়ার্ড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের সভার কার্যপত্রে বলা হয়েছে, যেসব পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, সেখানে ডাম্পিং ইয়ার্ড স্থাপন করা হবে। সরকারি খাস জমিতে এসব ইয়ার্ড স্থাপন করা হবে। স্থায়ীভাবে খাস জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এক বছর মেয়াদে অস্থায়ী ভিত্তিতে জমি ব্যবহারের অনুমতি নেওয়া হবে জেলা প্রশাসকদের কাছ থেকে।

জেলা প্রশাসকদের পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, উপযুক্ত খাস জমি চিহ্নিত করে প্রথমে বার্ষিক লিজের মাধ্যমে ব্যবহারের সুযোগ দিতে হবে। পরে স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বর্তমানে ৩৩০টি পৌরসভা রয়েছে। তবে এর বড় একটি অংশে এখনও পরিকল্পিত ডাম্পিং ইয়ার্ড বা স্যানিটারি ল্যান্ডফিল নেই। ফলে অধিকাংশ পৌরসভায় খোলা জায়গা, রাস্তার পাশে কিংবা জলাশয়সংলগ্ন এলাকায় বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, জলাবদ্ধতা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে।

অনেক পৌরসভা দীর্ঘদিন ধরে ডাম্পিং ইয়ার্ড নির্মাণের জন্য উপযুক্ত জমির সংকটের কথা জানিয়ে আসছে। তবে জমির ব্যবস্থা করা সম্ভব হয়নি।

সূত্র জানিয়েছে, কোনো কোনো পৌরসভা খাস জমির পরিবর্তে সুবিধাজনক জায়গায় জমি কিনে ডাম্পিং ইয়ার্ড স্থাপন করতে চায়। ইতোমধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জন্য জমি নির্ধারণ করে তা কেনার অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছে।

কয়েকজন জেলা প্রশাসক জানিয়েছেন, তারা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য দ্রুত খাস জমি দেওয়ার চেষ্টা করছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন টিবিএসকে বলেন, বাগেরহাট পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটি প্রকল্পের আওতায় দেড় একর জমিতে ডাম্পিং ইয়ার্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ডাম্পিং ইয়ার্ড / ডাম্পিং স্টেশন / আবর্জনা / ময়লার ভাগাড় / ভাগাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ‘হ্যালো ডিসি’তে অভিযোগ, মুহূর্তেই পরিষ্কার ময়লার ভাগাড়
  • পূর্ণাঙ্গ স্যুয়ারেজ নেটওয়র্কের আওতায় আসছে চট্টগ্রাম, ওয়াসার সামনে বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়  
  • কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ময়লার ভাগাড়ে পরিণত ঢাকা–আরিচা মহাসড়ক
  • ঢাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলোই যেভাবে হয়ে উঠল দুর্গন্ধ ও দূষণের উৎস
  • সাভারে ট্যানারি দূষণ রোধে ১০ কোটি টাকার ‘সেইফ ল্যান্ডফিল’ প্রকল্প

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net