Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

আন্তর্জাতিক

আল-জাজিরা
29 June, 2026, 07:50 pm
Last modified: 29 June, 2026, 08:18 pm

Related News

  • শীঘ্রই হরমুজ প্রণালিতে নতুন নৌ-পথ চালুর বিষয়ে চুক্তি হবে: ইরান
  • ‘লক্ষ্যভ্রষ্ট’ মার্কিন বোমার আঘাতেই ইরানে বিয়ের অনুষ্ঠানে প্রাণহানি ঘটেছে
  • পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানাল মস্কো
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
  • মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ দীর্ঘায়িত করে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান: গোয়েন্দা প্রতিবেদন

দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো 'কারিগরি বৈঠকের' সময়সূচি নির্ধারণ করেননি তারা।
আল-জাজিরা
29 June, 2026, 07:50 pm
Last modified: 29 June, 2026, 08:18 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

পারস্পরিক হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিরসনে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসতে যাচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছে তেহরান।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনো 'কারিগরি বৈঠকের' সময়সূচি নির্ধারণ করেননি তারা।

তবে তিনি জানান, কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুরুতে এসব আলোচনা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হরমুজ প্রণালি ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এখন সেখানে পরিস্থিতি শান্ত করাই আলোচনার প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে বলেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। এটি আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অবস্থানে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। ইরানের দাবি, সমঝোতা স্মারকের ভিত্তিতে তারা প্রণালিটির নিয়ন্ত্রণ বজায় রাখবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকার কথা নয় এবং এ পথ দিয়ে জাহাজ চলাচল অবাধ থাকা উচিত।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় একটি 'হটলাইন' চালুর বিষয়ে একমত হয়েছিল ইরান।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মধ্যে এই হটলাইন চালুর কথা ছিল। তবে গত শনিবার পর্যন্ত এই হটলাইন চালু করা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইরান / দোহা / বৈঠক / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • শীঘ্রই হরমুজ প্রণালিতে নতুন নৌ-পথ চালুর বিষয়ে চুক্তি হবে: ইরান
  • ‘লক্ষ্যভ্রষ্ট’ মার্কিন বোমার আঘাতেই ইরানে বিয়ের অনুষ্ঠানে প্রাণহানি ঘটেছে
  • পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা জানাল মস্কো
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
  • মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ দীর্ঘায়িত করে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান: গোয়েন্দা প্রতিবেদন

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net