Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
12 June, 2026, 08:45 pm
Last modified: 12 June, 2026, 09:57 pm

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে

বাজেট নথি অনুযায়ী, মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বরাদ্দ ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৫৬ হাজার ১১৭ কোটি টাকা বাড়ানো হয়েছে।
টিবিএস রিপোর্ট 
12 June, 2026, 08:45 pm
Last modified: 12 June, 2026, 09:57 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমানো হলেও নির্বাচন আয়োজন, ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি-প্রণোদনা, কৃষিঋণ মওকুফ এবং কয়েকটি বড় প্রকল্পের অর্থায়নের কারণে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ানো হয়েছে।

বাজেট নথি অনুযায়ী, মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বরাদ্দ ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৫৬ হাজার ১১৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। বিপরীতে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ কমানো হয়েছে ৫৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে সার্বিকভাবে সংশোধিত বাজেট কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায়। 

সংশোধিত বাজেটে সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে অর্থ বিভাগের। অর্থ বিভাগের বরাদ্দ বেড়েছে ২৮ হাজার ৬৫৫ কোটি টাকা। যদিও উন্নয়ন খাতে বরাদ্দ কমানো হয়েছে, তবে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ, শেয়ার মূলধন, ভর্তুকি ও প্রণোদনা খাতে অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় এই অতিরিক্ত বরাদ্দ দিতে হয়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

এছাড়া মূল বাজেটে নির্বাচন কমিশনের জন্য ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ৪ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ টাকা করা হয়েছে। 

বাজেট নথিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অতিরিক্ত ১ হাজার ৩৮৯ কোটি ৬৫ লাখ টাকা প্রয়োজন হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের দুটি চলমান প্রকল্পেও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো হয়েছে ১২ হাজার ৪০৫ কোটি টাকা। এই অর্থ থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে, যা সাধারণত সরকারের জরুরি ও অনাকাঙ্ক্ষিত ব্যয় মেটাতে ব্যবহার করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অতিরিক্ত ৪ হাজার ৯২৩ কোটি টাকা পেয়েছে। বাজেট নথিতে একটি চলমান প্রকল্পে অর্থায়নের কথা উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য এই অর্থের প্রয়োজন হয়েছে।

স্থানীয় সরকার বিভাগকে ১ হাজার ৮০৯ কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে ২ হাজার ১৭৭ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে মেরামত ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধির কারণ দেখানো হয়েছে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ১ হাজার ৬৯১ কোটি টাকা বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ কর্মসূচি বাস্তবায়নের জন্য এই অর্থ প্রয়োজন হয়েছে বলে বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম সম্প্রসারণের কারণে অতিরিক্ত ৬৮৪ কোটি টাকা পেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৩০২ কোটি টাকা।

আইন ও বিচার বিভাগকে পণ্য ও সেবার ব্যবহার বৃদ্ধি এবং বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের বাজেট এ বিভাগে স্থানান্তরের কারণে অতিরিক্ত ৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে, জননিরাপত্তা বিভাগ অ-আর্থিক সম্পদ ও বিশেষ কার্যক্রম খাতে ব্যয়ের জন্য ১৭২ কোটি টাকা অতিরিক্ত পেয়েছে।

নিয়োগ পরীক্ষা আয়োজনের ব্যয় মেটাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অতিরিক্ত ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, অতিরিক্ত বরাদ্দ পাওয়া ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাত্র ১২টি প্রতিষ্ঠানই মোট ৫৪ হাজার ৩২২ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ পেয়েছে, যা মোট বাড়তি বরাদ্দের প্রায় ৯৭ শতাংশ। বাকি ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে অতিরিক্ত বরাদ্দ পেয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সংশোধিত বাজেটের এই পরিবর্তনগুলো মূলত সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার, নির্বাচন আয়োজন, ঋণ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা কার্যক্রম এবং চলমান বড় প্রকল্পগুলোর অর্থায়নের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে করা হয়েছে। একই সঙ্গে কম বাস্তবায়ন সক্ষমতা ও ব্যয় সংকোচনের কারণে অনেক মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে, যার ফলে সামগ্রিক বাজেটের আকার কিছুটা হ্রাস পেয়েছে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো জনগুরুত্ব কাজের সাথে সম্পৃক্ত মন্ত্রণালয়গুলো তাদের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় করতে পারেনি।

Related Topics

টপ নিউজ

বাজেট / বাজেট ২০২৫-২৬ / মন্ত্রণালয় / বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net