Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
টুইট নিয়ে সমালোচনার মুখে মোহাম্মদ সালাহ   

খেলা

টিবিএস ডেস্ক
13 May, 2021, 01:55 pm
Last modified: 13 May, 2021, 01:57 pm

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • লিভারপুলেই ক্যারিয়ার শেষ করতে চাই: মোহাম্মদ সালাহ     
  • ‘সালাহর এই গোল নিয়ে ৫০ বছর পর্যন্ত কথা হবে’

টুইট নিয়ে সমালোচনার মুখে মোহাম্মদ সালাহ   

ফিলিস্তিনিদের উপর হামলার কথা জানার পরেও পোস্টে সালাহ এড়িয়ে গেছেন দেশটির নাম।
টিবিএস ডেস্ক
13 May, 2021, 01:55 pm
Last modified: 13 May, 2021, 01:57 pm

টুইট বার্তায় ফিলিস্তিনের নাম উল্লেখ না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড ও তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।   

সালাহ টুইটারে একটি পোস্টে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে, বিশেষত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এগিয়ে আসার ব্যাপারে জোর দিয়ে লিখেন, 'সহিংসতা এবং নিরীহ মানুষের হত্যা বন্ধ করতে আপনাদের ক্ষমতার মধ্যে যা যা সম্ভব, তার সবকিছু করুন।'    

I'm calling on all the world leaders including on the Prime Minister of the country that has been my home for the past 4 years to do everything in their power to make sure the violence and killing of innocent people stops immediately. Enough is enough. @BorisJohnson— Mohamed Salah (@MoSalah) May 11, 2021

সালাহর এই পোস্টে লাইকের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার, শেয়ার হয়েছে ৮৮ হাজার বার এবং পোস্টে মন্তব্য করেছেন ১২ হাজার মানুষ।  

কিন্তু ফিলিস্তিনিদের উপর হামলার কথা জানার পরেও পোস্টে সালাহ'র ফিলিস্তিনের নাম না নেয়াই ছিল এসব মন্তব্য এবং 'রিটুইট'-এর মূল বিষয়।   

সালাহর পোস্টের প্রত্যুত্তরে ইউনিভার্সিটি অফ আরকানসাস-ফায়েটভিলা স্কুল অফ ল-এর অধ্যাপক খালেদ বেদুন লিখেন, 'মোহাম্মদ সালাহ, আমার সাথে সাথে উচ্চারণ করো, ফিলি-স্তি-ন।'

লেখক সামার জাররাহ টুইট করেন, 'আমি আশা করি আপনি পরবর্তী টুইটে ফিলিস্তিনের নাম নিবেন। 

এর আগের একটি টুইটে সালাহ জেরুজালেমের 'ডোম অফ রক' এর সামনে দাঁড়ানো নিজের একটি ছবি পোস্ট করেন। 

তবে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতা নিয়ে প্রিমিয়ার লীগ তারকাদের মধ্যে শুধু যে সালাহই টুইট করেছেন তা নয়। ম্যানচেস্টার সিটি তারকা বেঞ্জামিন মেন্ডি এবং রিয়াদ মাহরেজ, দুজনেই ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। 

ইন্টার মিলান তারকা আশরাফ হাকিমি এবং পোর্তোর ফুটবলার মুসা মারেগাও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে টুইট করেছেন। 

?????#VamosPalestino?? pic.twitter.com/sy3TipwetX— Club Deportivo Palestino (@CDPalestinoSADP) May 9, 2021

১৯২০ সালে ফিলিস্তিনি অভিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত, চিলির প্রথম ডিভিশন ক্লাব 'ফিলিস্তিনো'-এর ফুটবলাররা গত সপ্তাহে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে গলায় আরবের ঐতিহ্যবাহী সাদাকালো স্কার্ফ জড়িয়ে খেলতে নামেন। 

বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেন, 'আমি ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতি আহ্বান জানাচ্ছি অতিসত্ত্বর এই সহিংসতা থেকে সরে আসতে। বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাজ্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।'    

  • সূত্র- সিএনএন 

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সালাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ‘মনে হচ্ছে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে’: লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সালাহ
  • ‘ও কীভাবে মারা গেল, বলতে পারেন?’: ‘ফিলিস্তিনি পেলে’র মৃত্যুতে উয়েফার শোকপ্রকাশের ধরনে সমালোচনা সালাহর
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • লিভারপুলেই ক্যারিয়ার শেষ করতে চাই: মোহাম্মদ সালাহ     
  • ‘সালাহর এই গোল নিয়ে ৫০ বছর পর্যন্ত কথা হবে’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net