Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
‘সালাহর এই গোল নিয়ে ৫০ বছর পর্যন্ত কথা হবে’

খেলা

টিবিএস ডেস্ক
04 October, 2021, 10:55 pm
Last modified: 04 October, 2021, 10:57 pm

Related News

  • এবার ইনফান্তিনো ও ট্রাম্পের জামাতার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার
  • ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ হলেন জিনেদিন জিদান

‘সালাহর এই গোল নিয়ে ৫০ বছর পর্যন্ত কথা হবে’

সাদিও মানেকে দিয়ে প্রথম গোলটি করানোর পর ম্যাচের ৭৬তম মিনিটে জোয়াও ক্যান্সেলোকে কাটিয়ে, বার্নার্দো সিলভাকে ভূপাতিত করে এবং আয়মেরিক লাপোর্তসহ সিটির পুরো রক্ষণকে ধোঁকা দিয়ে ডান পায়ে শট করে এডারসনকে পরাস্ত করেন এই মিশরীয়।
টিবিএস ডেস্ক
04 October, 2021, 10:55 pm
Last modified: 04 October, 2021, 10:57 pm

রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে করা মোহামেদ সালাহর দুর্দান্ত গোলটি অর্ধ-শতাব্দী ধরে মনে রাখা হবে বলে আশা প্রকাশ করেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। 

সাদিও মানেকে দিয়ে প্রথম গোলটি করানোর পর ম্যাচের ৭৬তম মিনিটে জোয়াও ক্যান্সেলোকে কাটিয়ে, বার্নার্দো সিলভাকে ভূপাতিত করে এবং আয়মেরিক লাপোর্তসহ সিটির পুরো রক্ষণকে ধোঁকা দিয়ে ডান পায়ে শট করে এডারসনকে পরাস্ত করেন এই মিশরীয়।

উল্লেখ্য, বা পায়ের খেলোয়াড় সালাহ তার অপেক্ষাকৃত দুর্বল পা'টিকে ব্যবহার করে করেছেন এই দুর্দান্ত গোলটি।    

ম্যাচশেষে এই গোলের ব্যাপারে ক্লপ বলেন, "বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়রাই শুধু এরকম গোল করতে পারে। প্রথম টাচ, প্রথম চ্যালেঞ্জ জেতা, এবং তারপর ভিতরে ঢুকে ডান পায়ে শট নিয়ে এভাবে ফিনিশ করাটা; খুবই অসাধারণ।

"এই ক্লাব সাধারণত কোনো কিছু ভুলে যায় না। মানুষ এই গোল নিয়ে অনেক অনেক দিন পর্যন্ত কথা বলে যাবে। ৫০, ৬০ বছর পর্যন্ত এই গোল নিয়ে কথা হবে।"

বর্তমানে টানা সাত ম্যাচ ধরে লিভারপুলের হয়ে গোলের ধারা অব্যাহত রাখা সালাহ তার বল জালে জড়ানোর দক্ষতার জন্য আরও কৃতিত্বের দাবিদার বলে করেন ক্লপ। 

"যদি লিও মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো এমন কোনো গোল দিতো, তাহলে পুরো বিশ্ব বলতো, হ্যাঁ এটা বিশ্বমানের। সে (সালাহ) বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, এ নিয়ে কোনো সন্দেহ নেই," যোগ করেন ক্লপ। 

সালাহ নিজে অবশ্য গোলের ব্যাপারে তেমন কিছু মনে রাখেননি। ম্যাচশেষে এই দুর্দান্ত গোলের ব্যাপারে তার অভিমত জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমার আসলে দেখতে হবে গোলটা। আমার হালকা মনে আছে। যদি ম্যাচটা জিততে পারতাম, তাহলে গোলটা অনেক স্পেশাল হতো। কিন্তু কিছু করার নেই, এটাই ফলাফল। আমার মনে হয় এটি একটি ভালো গোল, এরচেয়ে বেশি কিছু বলার নেই আমার।"

সালাহ এক গোল ও এক এসিস্টের পরও রোববার ম্যান সিটির বিপক্ষে লিগের ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করেছে লিভারপুল।  

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সালাহ / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • এবার ইনফান্তিনো ও ট্রাম্পের জামাতার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার
  • ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচ হলেন জিনেদিন জিদান

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net