Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
এবার ইনফান্তিনো ও ট্রাম্পের জামাতার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার

খেলা

দ্য টেলিগ্রাফ
03 August, 2026, 10:15 am
Last modified: 03 August, 2026, 10:14 am

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত

এবার ইনফান্তিনো ও ট্রাম্পের জামাতার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার

দ্য টেলিগ্রাফ
03 August, 2026, 10:15 am
Last modified: 03 August, 2026, 10:14 am

জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উয়েফা। সেইসঙ্গে এই পরিকল্পনা-সংক্রান্ত কোনো নথি নষ্ট না করার জন্যও তাকে সতর্ক করা হয়েছে।

টেলিগ্রাফ স্পোর্ট জানতে পেরেছে, জশুয়া কুশনার, গ্রেগ মাফেই, জেপি মরগান ও ওপেনইকোনমিকসকেও চিঠি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চিঠিতে বলা হয়েছে, এই ব্যর্থ উদ্যোগের কারণে তারা 'সক্রিয়ভাবে আইনি পদক্ষেপ, সালিশি ব্যবস্থা এবং/অথবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়ের করার বিষয়টি বিবেচনা করছে।'

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে তৈরি প্রস্তাবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহের মুখে শনিবার বিশ্বকাপ ও ফিফার অন্যান্য ইভেন্টের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

এই বিদ্রোহে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে উয়েফা। বৃহস্পতিবার সংস্থাটি ঘোষণা করে, ইনফান্তিনো যদি এই পদক্ষেপ নিয়ে এগিয়ে যান, তবে তাদের ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপ বয়কট করবে। পাশাপাশি উয়েফা স্পষ্ট করে দিয়েছে, ইনফান্তিনোকে পদ থেকে সরাতে লড়াই চালিয়ে যাবে।

আর এবার প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ স্কিম'-এর (এফএফই) বিষয়েও উয়েফা আদালতে যাওয়ার হুমকি দিয়েছে।

শুক্রবার ইনফান্তিনোকে উয়েফার পাঠানো চিঠি টেলিগ্রাফ স্পোর্টের হাতে এসেছে। তাতে সংস্থাটি লিখেছে: 'উয়েফা এতদ্বারা আনুষ্ঠানিকভাবে নোটিশ দিচ্ছে যে, তারা ফিফার প্রস্তাবিত এফএফই পরিকল্পনা ও এ-সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে (যা নিচে বিস্তারিত বর্ণনা করা হয়েছে) উদ্ভূত পরিস্থিতির কারণে সক্রিয়ভাবে আইনিপদক্ষেপ, সালিশি ব্যবস্থা এবং/অথবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়ের করার (সম্মিলিতভাবে 'কার্যক্রম') বিষয়টি বিবেচনা করছে।

'এই নোটিশে উল্লিখিত যাবতীয় নথি এবং ইলেকট্রনিকভাবে সংরক্ষিত তথ্য, যা আপনার বা ফিফার দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে রয়েছে, অবিলম্বে চিহ্নিত ও সংরক্ষণ করতে আপনি এবং ফিফা বাধ্য। আপনাদের নিজস্ব বা প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ সংরক্ষণ নীতির বাইরে গিয়েও এই বাধ্যবাধকতা কার্যকর হবে। সাধারণ নিয়মে কোনো নথি নষ্ট বা মুছে ফেলার নীতি থাকলেও এই ক্ষেত্রে তা বাতিল বলে গণ্য হবে।'

চিঠিতে আরও বলা হয়: 'উয়েফা—এবং সেইসঙ্গে অন্যান্য কনফেডারেশন, ফিফার সদস্য অ্যাসোসিয়েশন ও ফুটবলের স্টেকহোল্ডাররা—এফএফই পরিকল্পনার তীব্র নিন্দা জানাচ্ছে। এটি ফুটবলের সুষ্ঠু পরিচালনার সঙ্গে মৌলিকভাবেই সাংঘর্ষিক। যেহেতু এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই আপনি অবিলম্বে সমস্ত প্রাসঙ্গিক উপকরণ সংরক্ষণ করতে বাধ্য।'

ঠিক কী ধরনের তথ্য সংরক্ষণ করতে হবে, তার বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে চিঠিটিতে। সেইসঙ্গে নির্দিষ্টভাবে এমন কিছু ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যারা 'এফএফই পরিকল্পনায় তাদের ভূমিকা ও সম্পৃক্ততার কারণে এই প্রাসঙ্গিক নথিগুলো নিজেদের কাছে রেখেছেন বলে প্রবল ধারণা করা হচ্ছে'।

উয়েফা দাবি করেছে, 'ফিফাকে নিশ্চিত করতে হবে, যেন এদের প্রত্যেকেই নিজেদের অধীনে বা হেফাজতে থাকা এ-সংক্রান্ত যাবতীয় তথ্য-প্রমাণ ও নথি সযত্নে সংরক্ষণ করেন।' তালিকায় ফিফা প্রধান ইনফান্তিনোর নাম তো আছেই, আছেন ফিফার চিফ অভ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার, সেক্রেটারি জেনারেল মাটিয়াস গ্রাফস্ট্রোম ও চিফ অপারেটিং অফিসার কেভিন লামুর। উল্লেখ্য, শুক্রবার এক বিবৃতিতে লামুর দাবি করেন, সভাপতি ইনফান্তিনো তাকে ও অন্যদের 'প্রতারিত' করেছেন।

উয়েফা হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে: 'উয়েফা আপনাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দিচ্ছে যে, এই নোটিশ পাওয়ার পর—বা আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আপনার জানার পর কিংবা যুক্তিসংগতভাবে জানার সম্ভাবনা তৈরি হওয়ার পর—যেকোনো প্রাসঙ্গিক নথিপত্র বা উপাদান বিনষ্ট, মুছে ফেলা, পরিবর্তন, গোপন কিংবা হারিয়ে ফেলা হলে তা প্রমাণ ধ্বংসের অপরাধ হিসেবে গণ্য পারে। এ ধরনের যেকোনো উপাদান ধ্বংস বা হারানোর ক্ষেত্রে উয়েফা দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখে।' 

গত মঙ্গলবার নিজেদের পরিকল্পনা প্রকাশের সময় এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনে ফিফা।

সেই ব্যক্তিদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার রয়েছেন। বলা হয়েছিল, এই ধনকুবেরের ফান্ড থ্রাইভ ইটারনাল এফএফইর জন্য প্রস্তাবিত বিনিয়োগকারী দলটির নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ট্রাম্পের নির্বাচনি তহবিলের অন্যতম দাতা ও ব্যান ভেঞ্চারস-এর সিইও মাফেই-এর নামও উঠে আসে তালিকায়। ফর্মুলা ওয়ান অধিগ্রহণ ও পরিচালনার সময়ে তিনি লিবার্টি মিডিয়ার প্রেসিডেন্ট ও সিইওর দায়িত্বে ছিলেন।

সম্ভাব্য বিনিয়োগকারীদের অনুসন্ধানে জেপি মরগান ও ওপেনইকোনমিক্সকেও যুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য ফিফার সাথে যোগাযোগ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ফিফা / উয়েফা / ফুটবল / জিয়ান্নি ইনফান্তিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net