Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মিতু হত্যাকাণ্ডে সাবেক এসপি বাবুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: পিবিআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2021, 12:50 pm
Last modified: 12 May, 2021, 07:09 pm

Related News

  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
  • ছাত্রদল নেতা আসিফের মৃত্যু: সেনাবাহিনী-পুলিশ অফিসারসহ ১১ জনের মামলা তদন্তে পিবিআই
  • জালিয়াতির মামলায় দীর্ঘসূত্রতা: বাংলাদেশে বিনিয়োগ স্থগিতের চিন্তা জাপানি প্রতিষ্ঠানের

মিতু হত্যাকাণ্ডে সাবেক এসপি বাবুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: পিবিআই

মিতুর বাবার দায়ের করা মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পিবিআই-এর প্রধান উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।
টিবিএস রিপোর্ট
12 May, 2021, 12:50 pm
Last modified: 12 May, 2021, 07:09 pm

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের মামলা নতুন মোড় নিয়েছে, মিতু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

ঢাকায় আজ এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, "মিতু হত্যার জন্য বাবুল আক্তারকে অভিযুক্ত করে মামলা দায়ের করবেন তার শ্বশুর, তারপর তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হবে," 

"বাবুলের দুজন বন্ধু সাক্ষী হিসেবে ১৬৪  ধারায় জবাববন্দি দিয়েছেন।  এর ভিত্তিতে পুরনো মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে,"  

"বনজ কুমার আরও বলেন, "পিবিআই ডেকেছিল বাবুলকে ঢাকায়। গত বৃহস্পতিবার বাবুল বলেন উনি সোমবার ৯ টায় আসবেন। বাবুল পিবিআইকে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। বিষয়গুলো আইজিপিকে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রীকেও  জানানো হয়। এ অবস্থায় পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।"

হত্যাকাণ্ডে মুসার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, "মুসাকে ঘটনাস্থলে দেখা যায় সেদিন। মুসা নিয়মিত বাসায় যেতেন বাবুল আক্তারের। তার অনুপস্থিতিতে মুসা বাজারও করে দিতেন।" 

এর আগে গত সোমবার মিতু হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে নিশ্চিত করে বলেন, গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যান বাবুল। 

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মিতু। সে সময় ঢাকায় ছিলেন বাবুল। পরবর্তী সময়ে তিনি পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আবু নাসের গুন্নু, শাহ জামান ওরফে রবিন, সাইদুল আক্তার শিকদার ওরফে সাক্কু ও শাহজাহান, আনোয়ার ও ওয়াসিম নামের সন্দেহভাজনদের গ্রেপ্তার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র সরবরাহের অভিযোগ থাকা এহতেশামুল হক ভোলা ও তার সহকারি মো. মনিরকেও গ্রেপ্তার করে পুলিশ। 

২০১৬ সালের ২৪ জুন রাতে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে বাবুল আক্তারকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিন বছর তদন্তের পরও মামলার অগ্রগতি না হওয়ায় গত বছরের জানুয়ারিতে পিবিআইকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন আদালত। 

'বন্দুকযুদ্ধে' নিহত দুই সন্দেহভাজন হত্যাকারী 

পুলিশ তদন্ত করে জানতে পেরেছে হত্যাকাণ্ডের প্রধান আসামী কামরুল শিকদার মুসা বাবুল আক্তারের তথ্যদাতা ছিল। 

পুলিশ এর আগে জানায়, মিতুকে হত্যার জন্য মুসা মোতালেব মিয়া ওয়াসিম, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম রাশেদ, নূর নবী, কালু এবং মো শাহজাহানকে ভাড়া করে। এহতেশামুল হক ওরফে ভোলা আগ্নেয়াস্ত্র সরবরাহ করে। 

২০১৭ সালের ২৭ ডিসেম্বর বাবুল আক্তার স্বীকার করেন যে মুসা তার তথ্যদাতা ছিল।

মোতালেব মিয়া ওয়াসিম, আনোয়ার হোসেন, ভোলা, মো শাহজাহান ও মুসার বড় ভাই সাইদুল শিকদার শাকুরসহ বেশ কয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এমিন সাত জনের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় ওয়াসিম ও আনোয়ার।

তবে, প্রধান সন্দেহভাজন মুসা ও কালু এখনো পলাতক। আনোয়ার ও ওয়াসিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উলেখকৃত নুরুল ইসলাম রাশেদ ও নূর নবী ২০১৬ সালে চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। 
 

Related Topics

টপ নিউজ

মিতু হত্যা / এসপি বাবুল আক্তার / পিবিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
  • ছাত্রদল নেতা আসিফের মৃত্যু: সেনাবাহিনী-পুলিশ অফিসারসহ ১১ জনের মামলা তদন্তে পিবিআই
  • জালিয়াতির মামলায় দীর্ঘসূত্রতা: বাংলাদেশে বিনিয়োগ স্থগিতের চিন্তা জাপানি প্রতিষ্ঠানের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net