Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো

আন্তর্জাতিক

রয়টার্স
19 May, 2026, 06:20 pm
Last modified: 19 May, 2026, 06:26 pm

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান

চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো

গোল্ডম্যান স্যাকস-ও ইউয়ানের মান আরও বৃদ্ধি এবং তা “দীর্ঘস্থায়ী” হওয়ার সম্ভাবনা দেখছে। তাদের মতে, চীনের অভূতপূর্ব বৈদেশিক উদ্বৃত্ত এবং শক্তিশালী রপ্তানি প্রতিযোগিতাই ইউয়ানকে এই মজবুত অবস্থানে ঠেলে দিচ্ছে।
রয়টার্স
19 May, 2026, 06:20 pm
Last modified: 19 May, 2026, 06:26 pm
চীনের একটি ইউয়ান নোট। ছবি: রয়টার্স

চীনের রপ্তানি সক্ষমতা এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্কের ওপর ভর করে বিশ্বখ্যাত বেশকিছু বিনিয়োগ ব্যাংক চীনা মুদ্রা ইউয়ানের মানের পূর্বাভাস বাড়িয়েছে।

চলতি বছর চীনা মুদ্রার মান ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী রয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ডলারের বিপরীতে ইউয়ান প্রায় ৩ শতাংশ বেড়ে ৬.৮০৪০-এ দাঁড়িয়েছে। অর্থাৎ, এক ডলার সমান ৬.৮০ ইউয়ান। এছাড়া, চীনের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মুদ্রার ঝুড়ির বিপরীতেও ইউয়ানের মান প্রায় ২.৬ শতাংশ বেড়েছে।

এইচএসবিসি ব্যাংক চীনা মুদ্রার মান আরও কিছুটা বাড়ার মৌলিক সম্ভাবনা দেখছে। তারা বছরের শেষ নাগাদ ডলারপ্রতি ইউয়ানের মান ৬.৭৫ থেকে বাড়িয়ে ৬.৬৫ করার পূর্বাভাস দিয়েছে।

এইচএসবিসি-র বিশ্লেষকরা এক নোটে জানান, অত্যন্ত প্রতিযোগিতামূলক রপ্তানির পাশাপাশি 'ইউয়ানের আন্তর্জাতিকীকরণ, দীর্ঘমেয়াদে মার্কিন ডলার থেকে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক ভারসাম্য পুনর্নির্ধারণ'—এই বিষয়গুলো ইউয়ানকে শক্তিশালী করার মূল অভ্যন্তরীণ কাঠামোগত কারণ হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা আরও বলেন, "বৈদেশিক ক্ষেত্রে, ২০২৫ সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল এবং গঠনমূলক হয়ে উঠেছে।"

ডয়েচে ব্যাংক মনে করছে, এ বছর চীনের আমদানি প্রবৃদ্ধির যে ধারা দেখা যাচ্ছে, তা ইউয়ানের মান আরও বাড়াতে পথ তৈরি করবে।

ডয়েচে ব্যাংকের অর্থনীতিবিদ ই শিওং এবং দেইউন ওউ এক নোটে বলেন, "আপস্ট্রিম পণ্যের আমদানি বৃদ্ধির ধারাবাহিকতায় হয়তো রপ্তানি আদেশ বাড়বে অথবা অভ্যন্তরীণ চাহিদার পুনরুদ্ধার ঘটবে, অথবা এই উভয় ঘটনাই ঘটতে পারে।" ডয়েচে ব্যাংকের মূল পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ ডলারপ্রতি ইউয়ানের মান ৬.৭ থেকে শক্তিশালী হয়ে ৬.৫৫-এ পৌঁছাবে।

গোল্ডম্যান স্যাকস-ও ইউয়ানের মান আরও বৃদ্ধি এবং তা "দীর্ঘস্থায়ী" হওয়ার সম্ভাবনা দেখছে। তাদের মতে, চীনের অভূতপূর্ব বৈদেশিক উদ্বৃত্ত এবং শক্তিশালী রপ্তানি প্রতিযোগিতাই ইউয়ানকে এই মজবুত অবস্থানে ঠেলে দিচ্ছে।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির উচ্চমূল্যের মতো প্রতিকূলতা সত্ত্বেও গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, মধ্যমেয়াদী পূর্বাভাসও ইতিবাচক। তাদের মতে, জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তিতে বৈশ্বিক বিনিয়োগ বৃদ্ধি চীনের রপ্তানির জন্য সহায়ক হবে। গোল্ডম্যান স্যাকস এখন পূর্বাভাস দিয়েছে যে, আগামী তিন, ছয় ও ১২ মাসের মধ্যে ডলারপ্রতি ইউয়ানের মান হবে যথাক্রমে ৬.৮০, ৬.৭০ ও ৬.৫০, যা আগের পূর্বাভাসে ছিল ৬.৮৫, ৬.৮০ ও ৬.৭০।

Related Topics

টপ নিউজ

ইউয়ান / মুদ্রার মান / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net