Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
চাকরি হারানো নিয়ে উদ্বিগ্ন নন ডমিঙ্গো

খেলা

টিবিএস রিপোর্ট
04 May, 2021, 08:25 pm
Last modified: 04 May, 2021, 08:31 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

চাকরি হারানো নিয়ে উদ্বিগ্ন নন ডমিঙ্গো

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে রাসেল ডমিঙ্গোর চাকরি। সেই হিসেবে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজটি ডমিঙ্গোর জন্য ছিল পরীক্ষার প্রথম অংশ। যেখানে তিনি ও তার দল ব্যর্থ।
টিবিএস রিপোর্ট
04 May, 2021, 08:25 pm
Last modified: 04 May, 2021, 08:31 pm
দেশে ফিরে বিমান বন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ছবি: বিসিবি

বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েই বড় হার দেখেছিলেন রাসেল ডমিঙ্গো। ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানের অস্বস্তির হারে যাত্রা শুরু হয় দক্ষিণ আফ্রিকান এই কোচের। এরপর থেকে তিক্ত সব অভিজ্ঞতা হয়েছে ডমিঙ্গোর। দলকে ঠিক কক্ষপথে ফেরাতে ব্যর্থ হয়েছেন তিনি। ঘরের মাঠ কিংবা বিদেশের মাটি; সবখানেই দল ব্যর্থতার বৃত্তে বন্দি থেকে গেছে।

কোচ হিসেবে তার সাফল্য বলতে ২০১৯ সালে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি জয়, ২০২০ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের 'দ্বিতীয় সারির' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। লাগাতার ব্যর্থতায় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে যতোটা সমালোচনা, ডমিঙ্গোকে নিয়ে তার চেয়েও বেশি সমালোচনা হয়ে আসছে।

গত ৬ এপ্রিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, 'কোচের কাজে অবশ্যই আমরা সন্তুষ্ট নই। যদিও তার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নেওয়ার ভাবনা নেই বোর্ডের। সামনে দুটি সিরিজ আছে। এই দুটি সিরিজের পর তার পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।' 

আকরাম খানের ভাষ্যমতে, শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষেই ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে ডমিঙ্গোর চাকরি। সেই হিসেবে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজটি ডমিঙ্গোর জন্য ছিল পরীক্ষার প্রথম অংশ। যেখানে তিনি ও তার দল ব্যর্থ। 

প্রথম টেস্টে পাটা উইকেটে রান পাহাড় গড়ে ড্র করলেও দ্বিতীয় টেস্টে লড়াই-ই করতে পারেনি মুমিনুল হকের দল। শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার প্রাভিন জয়াবিক্রমার বোলিংয়েই দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা, মেনে নিতে হয় ২০৯ রানের হার। ১-০ ব্যবধানে সিরিজ হারের পর আবারও আলোচনায় প্রধান কোচের চাকরি হারানোর বিষয়টি।

যদিও এ নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। মঙ্গলবার দেশে ফেরার পর বিমান বন্দরে চাকরি হারানোর শঙ্কার পশ্নে প্রোটিয়া কোচ বলেন, 'আসলে তেমন না (প্রধান কোচের দায়িত্বে থাকা নিয়ে উদ্বিগ্ন কিনা, এমন প্রশ্নে)। আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করার ব্যাপারটি উপভোগ করছি। দলের সেট আপে উপভোগ করছি।'

দল নিয়ে অনেক কাজ করার আছে বলে জানান ডমিঙ্গো। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর দিতে বলছেন তিনি, 'অবশ্যই আরও কাজ করার আছে। আমার যখন ভালো করি না তখন ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দেওয়া উচিত। ক্রিকেটাররা কী সুবিধা পায়, সেটা দেখা উচিত। অবশ্যই আমাদের ফল ভালো ছিল না। কিন্তু আমি ভালোভাবে দলকে বুঝতে শুরু করেছি এবং সামনে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।' 

সিরিজ হারলেও শ্রীলঙ্কা সফর থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে বলে মনে করেন জাতীয় দলের প্রধান কোচ। তার ভাষায়, 'সফর থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারি। আমার মতে ছেলেরা প্রথম টেস্টে খুবই ভালো খেলেছে। উইকেটে টার্ন থাকার কারণে দ্বিতীয় টেস্টের টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমাদের বোলাররা দারুণ লড়াই করেছে। ফল আমাদের পক্ষে না এলেও সফর থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে।'

Related Topics

টপ নিউজ

রাসেল ডমিঙ্গো / জাতীয় দলের কোচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net