Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
প্রতি ডোজ ভ্যাকসিনে ৭৭ টাকা লাভ করেছে বেক্সিমকো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2021, 04:20 pm
Last modified: 02 May, 2021, 04:26 pm

Related News

  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
  • ভারতের সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন
  • বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: এআইএসএ সভাপতি নেহা বোরা
  • মাস্ক-আম্বানি দ্বন্দ্ব: এবার ভারতে মাস্কের স্টারলিংককে লাইসেন্স না দিতে সরকারকে আহ্বান জানাল আরএসএস-সংশ্লিষ্ট সংগঠন

প্রতি ডোজ ভ্যাকসিনে ৭৭ টাকা লাভ করেছে বেক্সিমকো

ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ মাসে সরকারকে ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করে মোট ৩৮.৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।
টিবিএস রিপোর্ট
02 May, 2021, 04:20 pm
Last modified: 02 May, 2021, 04:26 pm

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে নেওয়া প্রতি ডোজ ভ্যাকসিনে সংশ্লিষ্ট সব খরচ বাদ দিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লাভ হয়েছে ৭৭ টাকা। 

সেরাম ইনস্টিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশে আমদানির চুক্তিবদ্ধ একমাত্র কোম্পানি বেক্সিমকো ফার্মা। 

শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এ বছরের প্রথম তিন মাসের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

ডিএসই'র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ মাসে সরকারকে ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করে মোট ৩৮.৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।

সংশ্লিষ্ট সব খরচ বাদ দিয়েই এ লাভ করেছে প্রতিষ্ঠানটি। প্রতি ডোজ ভ্যাকসিনে লাভ হয়েছে ৭৬.৭৪ টাকা। 

বেক্সিমকো ফার্মার প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আলী নেওয়াজ আজ সকালে সংবাদমাধ্যমগুলোকে বলেন, "এটি সত্য যে আমরা এখন পর্যন্ত সরকারকে জানুয়ারি-মার্চ মাসে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছি। এ হিসাবে ৫০ লাখ ডোজের হিসাব করা হয়েছে। বাকি ২০ লাখের ডোজের লাভের হিসাব এপ্রিলের হিসাবে যাবে," 

বাংলাদেশ সরকার, সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে এ ভ্যাকসিন আমদানি করা হচ্ছে। 

চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আমদানি করবে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ ভ্যাকসিন কিনেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভ্যাকসিন এনে সরকারকে দেয় বেক্সিমকো।

যদিও ছয় মাসের মধ্যে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কেনার কথা ছিল, সম্প্রতি ভ্যাকসিন আমদানি স্থগিত করেছে ভারত। 
 
Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ফার্মা / ভ্যাকসিন / কোভিড-১৯ ভ্যাকসিন / সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
  • ভারতের সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন
  • বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: এআইএসএ সভাপতি নেহা বোরা
  • মাস্ক-আম্বানি দ্বন্দ্ব: এবার ভারতে মাস্কের স্টারলিংককে লাইসেন্স না দিতে সরকারকে আহ্বান জানাল আরএসএস-সংশ্লিষ্ট সংগঠন

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net