Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

বাংলাদেশ

ইউএনবি
08 January, 2026, 07:40 pm
Last modified: 08 January, 2026, 09:20 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ

নিরাপত্তা শঙ্কায় ভারতে বাংলাদেশের তিন মিশনে ভিসা কার্যক্রম স্থগিত

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আমাদের তিনটি মিশনকে তাদের ভিসা সেকশন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এটি মূলত নিরাপত্তাজনিত একটি ইস্যু।’
ইউএনবি
08 January, 2026, 07:40 pm
Last modified: 08 January, 2026, 09:20 pm
ফাইল ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি আমাদের তিনটি মিশনকে তাদের ভিসা সেকশন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এটি মূলত নিরাপত্তাজনিত একটি ইস্যু।'

উপদেষ্টা সরাসরি মিশনগুলোর নাম উল্লেখ না করলেও কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতার উপ-হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনে ভিসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতে মুম্বাই ও চেন্নাইয়েও বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে।

এসময় ক্রিকেটারদের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গতকাল যা বলেছেন, তার সঙ্গে তিনি একমত।

এর আগে বুধবার বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পুনর্ব্যক্ত করেছিলেন যে, বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না। বাংলাদেশ তাদের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়েছে।

তিনি বলেছিলেন, 'দেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী হলেও তা জাতীয় মর্যাদা বা খেলোয়াড়দের নিরাপত্তার বিনিময়ে নয়।'

এদিকে, এই সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এটি একটি নতুন ইস্যু হিসেবে সামনে এসেছে। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু তৈরি হয় এবং প্রতিটি ইস্যুরই কোনো না কোনো নেতিবাচক প্রভাব থাকে।'

তবে ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'যদি চাল আমদানি আমাদের স্বার্থে হয়, বিশেষ করে যদি তা কম দামে পাওয়া যায় এবং দেশের জন্য প্রয়োজন হয়, তাহলে আমি এতে কোনো সমস্যা দেখি না।'

এদিকে, পাকিস্তান থেকে 'জেএফ-১৭ থান্ডার' যুদ্ধবিমান ক্রয়ে বাংলাদেশের সম্ভাব্য আগ্রহের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, 'আমি আজ এ বিষয়ে কিছু বলতে পারছি না। আলোচনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলে আপনারা জানতে পারবেন।'

 

Related Topics

টপ নিউজ

ভারতীয় ভিসা / পর্যটক / ভিসা / বাংলাদেশ / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net