Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2026, 10:40 pm
Last modified: 11 April, 2026, 12:48 am

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টিবিএস রিপোর্ট
10 April, 2026, 10:40 pm
Last modified: 11 April, 2026, 12:48 am
ছবি: টিবিএস

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঢাকা জেলা উত্তর কমিটির আত্মপ্রকাশ ও উপজেলা কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির নেতাকর্মীদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে মূলত এই সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

এনসিপির ঢাকা জেলা উত্তর কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিদ অভিযোগ করে বলেন, "কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের 'জুলাই ব্যবসা' বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছেন। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না।" এ ঘটনায় তার কমিটির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইশরাফিল ইসলাম খোকন পাল্টা অভিযোগ তুলে বলেন, চলতি মাসের শুরুতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শীর্ষ নেতাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উত্তর জেলার কমিটি গঠন করা হয়। এতে আগে থেকেই ক্ষোভ ছিল।

তিনি আরও বলেন, "ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় গত ১৬ মাস ধরে একটি কার্যালয় থাকা সত্ত্বেও নতুন করে কালামপুরে কেন কার্যালয় করা হচ্ছে—সেটি জানতে গেলে উত্তর জেলা কমিটির লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ আমার পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।"

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, "এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে স্থানীয় প্রশাসন।

Related Topics

টপ নিউজ

এনসিপি / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net