Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
মুগ্ধর আগুনে বোলিংয়ে জয় দেখছে রংপুর

খেলা

টিবিএস রিপোর্ট
31 March, 2021, 08:25 pm
Last modified: 31 March, 2021, 08:35 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

মুগ্ধর আগুনে বোলিংয়ে জয় দেখছে রংপুর

রংপুর বিভাগের পেসার মকিদুল ইসলাম মুগ্ধর আগুনে বোলিংয়ে ২২১ রানেই থেমে গিয়েছিল খুলনা বিভাগের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও মুগ্ধর আগুনে পুড়তে হলো জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
টিবিএস রিপোর্ট
31 March, 2021, 08:25 pm
Last modified: 31 March, 2021, 08:35 pm

রংপুর বিভাগের পেসার মকিদুল ইসলাম মুগ্ধর আগুনে বোলিংয়ে ২২১ রানেই থেমে গিয়েছিল খুলনা বিভাগের ইনিংস। দারুণ বোলিংয়ে ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। দ্বিতীয় ইনিংসেও মুগ্ধর আগুনে পুড়তে হলো জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। এই ইনিংসেও ৬ উইকেট নিয়ে খুলনার দ্বিতীয় ইনিংস ২৫৯ রানে থামিয়ে দিয়েছেন মুগ্ধ। 

রংপুর ক্রিকেট গার্ডেনে প্রথম ইনিংসে এগিয়ে থাকায় রংপুর বিভাগ ছোট লক্ষ্য পেয়েছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি জিততে রংপুর বিভাগকে করতে হবে ১১৭ রান। ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ১৬ রান তুলেছে রংপুর। জয়ের জন্য শেষ দিনে আরিফুল হকের দলের দরকার ১০১ রান। 

কক্সবাজারের শহীদ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে আছে সিলেট বিভাগ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৩ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট। ইতোমধ্যে ২৭৩ রানের লিড পেয়ে গেছে দলটি।

সিলেটের স্পিনার রাহাদুল ফেরদৌসের দারুণ বোলিংয়ে ঢাকা বিভাগের প্রথম ইনিংস শেষ হয় ২৮০ রানে। শুভাগত হোম খেলেন ১১৪ রানের ইনিংস। ৭৫ রান খরচায় ৭টি উইকেট নেন রাহাতুল। প্রথম শ্রেণিতে বাঁহাতি এই স্পিনারের এটাই সেরা বোলিং। ইনিংসে তার আগের সেরা বোলিং ছিল ৪৮ রানে ৫ উইকেট।

দ্বিতীয় স্তরের ম্যাচে কক্সবাজারের শহীদ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর মাঠে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে দলকে বড় লিড এনে দিয়েছেন চট্টগ্রামের তরুণ স্পিনার হাসান মুরাদ।   

হাসান মুরাদের দারুণ বোলিংয়ে ২৬৭ রানেই গুটিয়ে গেছে ঢাকা মেট্রোর ইনিংস। ৫টি উইকেট তুলে নিয়ে মেট্রোকে দিকহারা করেছেন বিশ্বজয়ী যুব দলের এই সদস্যই। প্রথম ইনিংসেই ১৩৫ রানের লিড পায় চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৩ রান তুলেছে মুমিনুল হকের দল। তৃতীয় দিন শেষে ১৭৮ রানে এগিয়ে আছে চট্টগ্রাম।

Related Topics

টপ নিউজ

জাতীয় ক্রিকেট দল / মকিদুল ইসলাম মুগ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ
  • ইয়ো ইয়ো টেস্টে শীর্ষে শান্ত
  • জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স
  • ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না?’

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net