Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

খেলা

ইউএনবি
25 January, 2026, 01:00 pm
Last modified: 25 January, 2026, 01:00 pm

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়

আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সাকিব যদি অ্যাভেইলেবল (পাওয়া যায়) থাকেন, ফিট থাকেন এবং শারীরিকভাবে খেলার মাঠে পৌঁছাতে পারেন, তবে বোর্ড এবং নির্বাচক প্যানেল অবশ্যই তাকে বিবেচনা করবে।’
ইউএনবি
25 January, 2026, 01:00 pm
Last modified: 25 January, 2026, 01:00 pm
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক বিদায়ের খবরের মধ্যেই এক নাটকীয় মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আবারও জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্য।

শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে শেষ হওয়া দীর্ঘ আট ঘণ্টার বোর্ড সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নিশ্চিত করেছেন, বোর্ড এই অভিজ্ঞ অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ পরিষ্কার করেছে। তবে শর্ত হলো, তাকে ফিটনেস প্রমাণ করতে হবে এবং খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।

সাংবাদিকদের আমজাদ হোসেন বলেন, 'সাকিব যদি অ্যাভেইলেবল (পাওয়া যায়) থাকেন, ফিট থাকেন এবং শারীরিকভাবে খেলার মাঠে পৌঁছাতে পারেন, তবে বোর্ড এবং নির্বাচক প্যানেল অবশ্যই তাকে বিবেচনা করবে।'

তবে সাকিবের বাংলাদেশে ফেরা নিয়ে বড় ধরনের জটিলতা এখনো রয়েই গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর আর দেশে ফেরেননি।

শেখ হাসিনা সরকারের অধীনে ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন সাকিব। ওই নির্বাচন নিয়ে অনিয়ম ও বিরোধীদের বর্জনের অভিযোগ ছিল। জাতীয় দলের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। জনরোষ ও নিরাপত্তা হুমকির কারণে মিরপুরে তার পরিকল্পিত বিদায়ী টেস্টটিও খেলা হয়নি।

তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে বোর্ড আইনি বিষয় থেকে নিজেদের দূরে রেখেছে। এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, 'তিনি অপরাধী কি না বা তার বিচার হওয়া দরকার কি না, সেটা সরকারের বিষয়, বিসিবির নয়।'

বোর্ডের আরেক পরিচালক আসিফ আকবর বলেন, 'তিনি পতিত স্বৈরাচার নাকি সাবেক এমপি, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা খেলোয়াড় সাকিবকে চাই।'

সাকিবের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দায়িত্ব বোর্ড সভাপতিকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ফিরবেন / খেলা / ক্রিকেট / অলরাউন্ডার / জাতীয় ক্রিকেট দল / খেলার সুযোগ / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net