Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
03 August, 2023, 06:20 pm
Last modified: 03 August, 2023, 06:35 pm

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ

ইয়ো ইয়ো টেস্টে ১৭.৬ স্কোর তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের স্কোর মানদণ্ডের নিচে হলেও এতে সমস্যা নেই, বয়স বিবেচনায় ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। 
টিবিএস রিপোর্ট
03 August, 2023, 06:20 pm
Last modified: 03 August, 2023, 06:35 pm

এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা, বাংলাদেশের ক্রিকেটে এটা বড় আলোচনা। যে আলোচনা শুরু হয়েছে বেশ আগে। অভিজ্ঞ এই ক্রিকেটার অবশ্য এসবে কান না পেতে নিজেকে তৈরি করার চেষ্টা করে গেছেন। কিছুদিন আগে একা একা অনুশীলন শুরু করা মাহমুদউল্লাহ নিয়মিত নেটে ব্যাটিং করে এসেছেন, ফিটনেস নিয়ে কাজ করেছেন। কিন্তু আসল পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি তিনি। 

এশিয়া কাপের আগে বিশেষ ক্যাম্প আয়োজন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্পে ৩২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে, আছেন মাহমুদউল্লাহও। প্রথম তিন দিন বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করানো হয়েছে ক্রিকেটারদের। বৃহস্পতিবার ছিল ইয়ো ইয়ো টেস্ট (ফিটনেস পরীক্ষা)। এই পরীক্ষায় স্কোরের মানদণ্ড ধরা হয়েছিল ১৮.৪, তা তুলতে পারেননি বা পেরোতে পারেননি মাহমুদউল্লাহ। 

ন্যূনতম স্কোর না তুলতে পারলেও মাহমুদউল্লাহ অবশ্য ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হননি। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের ট্রেনার নিক লি'র নেওয়া ইয়ো ইয়ো টেস্টে ১৭.৬ স্কোর তুলেছেন তিনি। ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর স্কোর মানদণ্ডের নিচে হলেও এতে সমস্যা নেই, বয়স বিবেচনায় ফিটনেস পরীক্ষায় তিনি উতরে গেছেন। 

ফিটনেস টেস্ট কার্যক্রমে দায়িত্ব পালন করা বিসিবির একটি সূত্র জানিয়েছে, ইয়ো ইয়ো টেস্টের স্কোর শুধু দেখার জন্য। না উতরাতে পারলেও তা প্রভাব ফেলবে না। ফলের ভিত্তিতে ক্রিকেটার ফিটনেস নিয়ে কাজ করা হবে। সূত্রের ভাষ্য, 'ইয়ো ইয়ো টেস্টে যারা ১৮.৪ এর মধ্যে আছে, তাদের নিয়ে আমরা সন্তুষ্ট। এই মানদণ্ডকে আমরা ফিট হিসেবে বিবেচনা করি। এই  টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা তাদের নিয়ে কাজ করব। আর মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭.৬, এটিও তার বয়স বিবেচনায় ঠিক আছে। কোনো ক্রিকেটারই ১৭-এর নিচে পাননি।'

আজ সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট শুরু হয়। সকালে এক দল ক্রিকেটার পরীক্ষা দেন, পরে দুপুরে আরও কয়েকজন ক্রিকেটারের পরীক্ষা নেওয়া হয়। ২১-২২ জন ক্রিকেটার ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। সর্বোচ্চ ১৯.৫ স্কোর তুলেছেন নাজমুল হোসেন শান্ত। তানজিম হাসান সাকিবের স্কোর ১৯.৩, মেহেদী হাসান মিরাজ তুলেছেন ১৯.২।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / ইয়ো ইয়ো টেস্ট / জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net