Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

খেলা

ইউএনবি
16 January, 2026, 10:05 pm
Last modified: 16 January, 2026, 10:09 pm

Related News

  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১০ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সরেননি বিএনপির বিদ্রোহীরা

বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালীর শুরুটা ভালোই হয়েছিল। ৩.১ ওভারে ৩৪ রান তুলে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (১৪)। তারপর মাত্র তিন ব্যাটার বিশের ঘর পার করতে পেরেছেন।
ইউএনবি
16 January, 2026, 10:05 pm
Last modified: 16 January, 2026, 10:09 pm
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা ভালো হলো না। গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হলো দলটির।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর নানা ঘটনায় মাঠে গড়ায়নি বিপিএলের ম্যাচ। তবে আজ (শুক্রবার) নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছিল চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ। কিন্তু সেখানে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নেয় নোয়াখালী।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের ১২৬ রান তাড়া করতে নেমে চট্টগ্রামে লক্ষ্যে পৌঁছে গেছে ১৮ বল আর ৫ উইকেট হাতে রেখেই। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে আনুষ্ঠানিকভাবে বিপিএলের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের।

রান তাড়ায় চট্টগ্রামের শুরুটা ভালো ছিল না। ২৯ রানেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। সেখান থেকে চট্টগ্রামকে জয় পর্যন্ত টেনে নিয়েছে অধিনায়ক শেখ মেহেদী ব্যাট। তাকে সঙ্গ দিয়েছেন প্রথমে হাসান নেওয়াজ, এরপর আসিফ আলী।

মেহেদী–নেওয়াজের পঞ্চম উইকেট জুটিতে উঠেছিল ৩১ বলে ৪০ রান, এরপর মেহেদী–আসিফের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৪৫ বলে ৫৯ রান।

ছক্কায় জয়ের মুহূর্ত এনে দেওয়া মেহেদী মাঠ ছেড়েছেন ৩৬ বলে ৪৯ রানে। আসিফ অপরাজিত থেকেছেন ৩০ বলে ৩৬ রানে।

এর আগে, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালীর শুরুটা ভালোই হয়েছিল। ৩.১ ওভারে ৩৪ রান তুলে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (১৪)। তারপর মাত্র তিন ব্যাটার বিশের ঘর পার করতে পেরেছেন। ৯২ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় নোয়াখালী। জাকের আলী ২৩ ও সাব্বির হোসেন ২২ রান করেন।

চট্টগ্রামের হয়ে এদিন দুর্দান্ত বল করে আলাদাভাবে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। মাত্র ৯ রান দিয়ে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া ৩ উইকেট তোলেন শেখ মেহেদী হাসান। ১ উইকেট শিকার করেন আমের জামাল।

Related Topics

টপ নিউজ

নোয়াখালী / বিপিএল / উইকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান
  • শুধু ভোট দিলেই চলবে না, আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
  • লক্ষ্মীপুর ও নোয়াখালীর ১০ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সরেননি বিএনপির বিদ্রোহীরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net