Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 09:00 pm
Last modified: 10 January, 2026, 09:05 pm

Related News

  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 09:00 pm
Last modified: 10 January, 2026, 09:05 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রী মেইন রোডের এল ব্লকের ২/১ নম্বর 'প্রীতম ভিলা' থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। তিনি তার পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন।

ডিএমপির খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে গত বুধবার তাদের বাবা-মা গ্রামের বাড়িতে যান। বাসায় তিনি ও তার ছোট বোন নিলি ছিলেন।

শনিবার দুপুরে শোভা পাশের একটি জিমে যান। বিকেল সাড়ে তিনটার দিকে বাসায় ফিরে তিনি দেখেন গেট খোলা এবং ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। পরে বাসার ভেতরে ঢুকে দেখেন রান্নার চুলা ও ভাতের হাঁড়ি নিচে ফেলে রাখা হয়েছে এবং ওয়ারড্রোবসহ অন্যান্য আসবাবপত্র অগোছালো।

শোভা বলেন, 'একপর্যায়ে রান্নাঘরের বেসিনের নিচে কাঠ দিয়ে ঢাকা অবস্থায় নিলিকে কাচুমাচু হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তার গলায় রশি ও হিজাব পেঁচানো ছিল। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দেখি তার গলা কাটা।'

হত্যাকাণ্ডের পেছনে তাদের হোটেলের এক কর্মচারীর ওপর সন্দেহ প্রকাশ করেছেন শোভা। তিনি জানান, তাদের পরিবারের একটি হোটেল রয়েছে যা বর্তমানে বন্ধ থাকায় কর্মচারীরা সবাই বাড়ি চলে গেছে। তবে মিলন নামের এক কর্মচারী গত দুই দিন ধরে তাদের বাসায় খাবার খাচ্ছিল। প্রথম দিন নিলির সঙ্গে মিলনের কথা কাটাকাটি ও খারাপ আচরণ হয়েছিল। শনিবারও মিলন দুপুরের খাবার খেয়ে শোভার সঙ্গেই বাসা থেকে বের হয়েছিল।

শোভার ধারণা, মিলনই বটি দিয়ে নিলিকে গলা কেটে হত্যা করেছে। তিনি জানান হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটিটি পাশের একটি রুমের খাটের ওপর পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

বনশ্রী / হত্যাকাণ্ড / গলা কেটে হত্যা / মরদেহ উদ্ধার / স্কুল ছাত্রী / রাজধানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net