Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2026, 08:10 pm
Last modified: 22 September, 2026, 08:15 pm

Related News

  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেড়েছে পরিবহন, বন্দর ও কারখানার ব্যয়; চাপে রপ্তানিকারকেরা
  • বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • তেলের দাম বাড়তেই রাজধানীতে বাস-লেগুনায় বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই

গামীকাল থেকে নতুন ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন বাস হেলপাররা। সাভার পরিবহনের হেলপার আরমান জানান, তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা জানিয়ে যাত্রীদের কাছে বাড়তি টাকা চাওয়া হচ্ছে।
টিবিএস রিপোর্ট
22 September, 2026, 08:10 pm
Last modified: 22 September, 2026, 08:15 pm
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর রাজধানীর বিভিন্ন রুটে স্টপেজভেদে ভাড়ায় ভিন্নতা দেখা গেছে। কোথাও আগের ভাড়ার চেয়ে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে, আবার কোথাও আগের ভাড়াই রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটর ও শাহবাগ এলাকায় বিভিন্ন রুটের বাসের যাত্রী ও হেলপারদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সাভার পরিবহনে পল্টন থেকে কলাবাগানে যাচ্ছিলেন সাবিনা আক্তার। তিনি বলেন, 'বাসের হেলপার তার কাছে বাড়তি ভাড়া চাইলেও নতুন ভাড়া কার্যকর না হওয়ায় তিনি আগের ১৫ টাকাই দিয়েছেন।'
তিনি আরও বেলেন, 'হেলপার বাড়তি ভাড়া চেয়েছেন। তবে নতুন ভাড়া এখনো কার্যকর হয়নি, তাই আমি আগের ১৫ টাকাই দিয়েছি। বাড়তি ভাড়া কার্যকর হলে তখন দেব।'

সায়েদাবাদ থেকে সায়েন্সল্যাবগামী মিডলাইন বাসের যাত্রী ইউসুফও একই অভিজ্ঞতার কথা জানান। তার নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও হেলপার নতুন ভাড়া অনুযায়ী ৫০ টাকা দিতে বলেন।

তিনি বলেন, 'হেলপার তেমন জোরাজুরি করেননি। তবে তিনি নতুন ভাড়া অনুযায়ী ৫০ টাকা দিতে বলেছেন। আমি তাকে বলেছি, নতুন ভাড়া এখনো চালু হয়নি, তাই নির্ধারিত ৪০ টাকাই দেব।'

তবে সব রুটে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে না। সাইনবোর্ড থেকে সায়েন্সল্যাবগামী ঠিকানা বাসের যাত্রী আব্দুল্লাহ বলেন, 'এ রুটে ভাড়া ৩০ টাকা এবং মঙ্গলবারও তিনি ৩০ টাকাই দিয়েছেন। হেলপারও তার কাছে বাড়তি ভাড়া চাননি।'

তবে রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের দেওয়া তথ্যেও ভাড়ার ক্ষেত্রে ভিন্ন চিত্র পাওয়া গেছে।

পরিবারের তিন সদস্য নিয়ে আসাদগেট থেকে বাংলামোটর এসেছেন সেলিম নামের এক যাত্রী। তিনি জানান, আগে ১০ টাকা দিলেও আজ ১৫ টাকা করে ভাড়া দিতে হয়েছে। 

এছাড়া, গাবতলী থেকে এসে বাংলামোটর স্টপেজে নামা এক যাত্রী জানিয়েছেন, আগে ২০ টাকা ভাড়া দিলেও আজ ২৫ টাকা দিতে হয়েছে। 

এছাড়া, ফার্মগেইট থেকে বাংলামোটর ১০ টাকা করে এবং বনানী ও শ্যামলী থেকে পূর্বের ভাড়া ২০ টাকা করেই রাখা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। 

তবে আগামীকাল থেকে নতুন ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন বাস হেলপাররা। সাভার পরিবহনের হেলপার আরমান জানান, তারা এখনো আগের ভাড়াই নিচ্ছেন। তবে নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা জানিয়ে যাত্রীদের কাছে বাড়তি টাকা চাওয়া হচ্ছে।

তিনি বলেন, 'এখনো আমরা আগের ভাড়াই নিচ্ছি। তবে যাত্রীদের বলছি, ভাড়া তো বাড়বেই, একটু বেশি দেন। কেউ দিলে নিচ্ছি, আবার কেউ না দিলে জোর করে নিচ্ছি না। শুনছি কাল থেকে নতুন ভাড়া চালু হবে। তখন তো বাড়তি ভাড়া নিতেই হবে। না নিলে আমাদেরই লোকসান হবে, তেলের দাম তো বাড়ছে।'

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীসহ শহরাঞ্চল ও দূরপাল্লার গণপরিবহনে নতুন ভাড়া নির্ধারণ করা হবে।

Related Topics

টপ নিউজ

বাসভাড়া / জ্বালানি তেলের দাম বৃদ্ধি / রাজধানী / বাংলামোটর / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেড়েছে পরিবহন, বন্দর ও কারখানার ব্যয়; চাপে রপ্তানিকারকেরা
  • বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • তেলের দাম বাড়তেই রাজধানীতে বাস-লেগুনায় বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা
  • রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net