Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
হরিণ শিকারের ফাঁদে আটকা বাঘ উদ্ধার, নেওয়া হলো রেসকিউ সেন্টারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 08:15 pm
Last modified: 04 January, 2026, 08:31 pm

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

হরিণ শিকারের ফাঁদে আটকা বাঘ উদ্ধার, নেওয়া হলো রেসকিউ সেন্টারে

পূর্ব সুন্দরবনের এক বিভাগীয় বন কর্মকর্তা বলেন, ‘উৎসুক জনতাকে বনের ভিতরে ঢুকতে দেওয়া না হলেও তারা ভিড় করার ফলে আমাদের কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। তার পরেও বাঘটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাঘটিকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।’
টিবিএস রিপোর্ট
04 January, 2026, 08:15 pm
Last modified: 04 January, 2026, 08:31 pm
ছবি: টিবিএস

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক আহত বাঘকে অবশেষে উদ্ধার করা হয়েছে। প্রায় ৩০ ঘণ্টা পর রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল, ভেটেরিনারি সার্জন এবং বন বিভাগের একটি সমন্বিত দল বাঘটিকে উদ্ধার করতে সক্ষম হয়। মোংলা উপজেলার বৈদ্যমারী ও জয়মনির মাঝামাঝি এলাকার বনের ভেতরে বাঘটি আটকা পড়ে।

বন বিভাগ জানায়, রোববার দুপুরে বন বিভাগ ও ঢাকার রেসকিউ টিমের সদস্যরা 'ট্রানকুইলাইজার গান' ব্যবহার করে বাঘটিকে অচেতন করেন এবং ফাঁদ থেকে মুক্ত করেন। প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর বন বিভাগ খবর পায় যে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন 'শরকির খাল' দিয়ে প্রায় আধা কিলোমিটার ভেতরে একটি বাঘ ফাঁদে আটকে আছে। খবর পাওয়ার পর বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যরা শনিবার বিকেলেই ঘটনাস্থলে পৌঁছে বাঘটির অবস্থান নিশ্চিত করেন।

উদ্ধারকারী দলের মতে, উদ্ধার হওয়া বাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। সেটির সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, যার ফলে পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বন বিভাগের বিশেষজ্ঞ দলের ধারণা, বাঘটি অন্তত ৪-৫ দিন ধরে ওই ফাঁদে আটকে ছিল। যদিও বন বিভাগ শনিবার দুপুরের পর বিষয়টি জানতে পারে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে।

বাঘটিকে উদ্ধারের প্রক্রিয়া সম্পর্কে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডেটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, 'বাঘটিকে উদ্ধারের জন্য আমাদের সাথে থাকা বিশেষজ্ঞ টিম সেখানে গিয়ে প্রথমে পজিশন এবং স্থান পর্যবেক্ষণ করেন। পরে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। যে ফাঁদে বাঘটি আটকেছিল সেটি থেকে উদ্ধারের পর অচেতন থেকে পুনরায় সুস্থ করার জন্য ইনজেকশন পুশ করা হয়েছে। পরে এটিকে চিকিৎসার জন্য খুলনা নিয়ে যাওয়া হয়।'

ছবি: টিবিএস

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'উৎসুক জনতাকে বনের ভিতরে ঢুকতে দেওয়া না হলেও তারা ভিড় করার ফলে আমাদের কাজ করতে অনেক বেগ পেতে হয়েছে। তার পরেও বাঘটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাঘটিকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হবে।'

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে বৈদ্যমারী ও জয়মনি এলাকায় দুটি বাচ্চাসহ তিনটি পূর্ণবয়স্ক বাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। লোকালয়ের কাছাকাছি বাঘের বিচরণে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

সুন্দরবন / বাঘ উদ্ধার / হরিণ শিকারের ফাঁদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
  • সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত
  • সুন্দরবনে হরিণ শিকারের সময় ফাঁদসহ এক শিকারী আটক, জীবিত হরিণ উদ্ধার
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net