Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, উদ্ধার করা হবে ট্রাংকুয়ালাইজার দিয়ে

বাংলাদেশ

হাসান সময়
04 January, 2026, 11:15 am
Last modified: 04 January, 2026, 11:17 am

Related News

  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, উদ্ধার করা হবে ট্রাংকুয়ালাইজার দিয়ে

চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, বনের ভিতরে আটকে পড়া বাঘটিকে সরে যেতে প্ররোচিত করার জন্য শনিবার ফাঁকা গুলি ছোড়া হয়।
হাসান সময়
04 January, 2026, 11:15 am
Last modified: 04 January, 2026, 11:17 am
মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের ভিতরে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া বাঘ। ছবি: টিবিএস

মোংলার সুন্দরবনের শরকির খাল সংলগ্ন বনের ভিতরে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) আটকা পড়ে। বনবিভাগ জানিয়েছে, রোববার সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞদের নিয়ে উদ্ধারকারী টিম অভিযান শুরু করবে। ধারণা করা হচ্ছে, শনিবার সকালে বাঘটি ফাঁদে আটকা পড়ে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড় এলাকায় চোরা শিকারীদের পেতে রাখা হরিণের ফাঁদে বাঘটি আটকা পড়ে।

শনিবার দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকা রয়েছে। এরপর বনবিভাগের স্টাফরা খাল পাড় এলাকা ঘিরে রেখেছে, যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে।

দ্বীপন চন্দ্র দাস বলেন, খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বনের ভিতরে বাঘটি আটকা রয়েছে। শনিবার গভীর রাতে বাঘকে ফাঁদ থেকে সরে যেতে প্ররোচিত করার জন্য ফাঁকা গুলি ছোড়া হয়।

যদি বাঘ তখনও ফাঁদ থেকে সরে গিয়ে না থাকে, তাহলে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জনসহ উদ্ধারকারী টিম এসে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

বাঘটি উদ্ধারে ট্রাংকুয়ালাইজার ব্যবহার করা হবে। বন্দুকের মাধ্যমে এটি বাঘের শরীরে প্রবেশ করানো হবে। ট্রাংকুয়ালাইজার কার্যকর হলে বাঘ প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে। এরপর সেটিকে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

প্রয়োজনে বাঘটির অন্য কোন আঘাত বা অসুস্থতা থাকলে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা বা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। 

বনবিভাগ জানিয়েছে, ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং উদ্ধারকার্যে একটি বিশেষ দল কাজ করছে।

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / হরিণ শিকার / ফাঁদ / হরিণ শিকারের ফাঁদ / বাঘ আটক / ট্রাংকুয়ালাইজার / উদ্ধার / বাঘ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net