Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সন্দেহভাজন উত্তর কোরীয় এজেন্টদের ১,৮০০ চাকরির আবেদন আটকে দিল আমাজন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 December, 2025, 09:50 am
Last modified: 23 December, 2025, 09:53 am

Related News

  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

সন্দেহভাজন উত্তর কোরীয় এজেন্টদের ১,৮০০ চাকরির আবেদন আটকে দিল আমাজন

আমাজন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এইচআর টিমের কড়া যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব ভুয়া আবেদন শনাক্ত করা হয়েছে।
টিবিএস ডেস্ক
23 December, 2025, 09:50 am
Last modified: 23 December, 2025, 09:53 am
ছবি: রয়টার্স

মার্কিন প্রযুক্তি কোম্পানি আমাজনে চাকরির জন্য উত্তর কোরীয় এজেন্টদের জমা দেওয়া এক হাজার ৮০০টিরও বেশি ভুয়া আবেদন ঠেকানো হয়েছে। ভুয়া বা চুরি করা পরিচয় ব্যবহার করে উত্তর কোরিয়ার হ্যাকার ও এজেন্টরা এসব আইটি (আইটি) পদের জন্য আবেদন করেছিল। খবর বিবিসি'র।

সোমবার আমাজনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন স্মিড্ট এক লিংকডইন পোস্টে এসব তথ্য জানান। তিনি বলেন, 'তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার—চাকরি পাওয়া, বেতন নেওয়া এবং সেই অর্থ উত্তর কোরিয়ার সরকারি অস্ত্র কর্মসূচির তহবিলে পাঠানো।' তিনি সতর্ক করে জানান, এ ধরনের জালিয়াতি শুধু আমাজনে সীমাবদ্ধ নয়; বরং পুরো মার্কিন প্রযুক্তি শিল্পেই এটি বড় পরিসরে ঘটছে।

তদন্তে দেখা গেছে, এসব এজেন্ট সরাসরি কাজ না করে যুক্তরাষ্ট্রভিত্তিক 'ল্যাপটপ ফার্ম' ব্যবহার করে। ল্যাপটপ ফার্ম বলতে যুক্তরাষ্ট্রে রাখা এমন কিছু কম্পিউটারকে বোঝানো হয়, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে উত্তর কোরিয়া বা অন্য কোনো দেশ থেকে নিয়ন্ত্রণ করা যায়। এতে করে মনে হয় সংশ্লিষ্ট কর্মী যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

জালিয়াতির জন্য তারা আরও আধুনিক কৌশলও কাজে লাগাচ্ছে। পুরোনো ও অব্যবহৃত লিংকডইন অ্যাকাউন্ট দখল করে সেগুলো ব্যবহার করা হচ্ছে। এমনকি সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রোফাইল নকল করে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

আমাজন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এইচআর টিমের কড়া যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব ভুয়া আবেদন শনাক্ত করা হয়েছে। গত এক বছরে উত্তর কোরীয়দের আবেদনের হার প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। নিয়োগকর্তাদের সতর্ক করে স্মিড্ট বলেন, ফোন নম্বরের ভুল ফরম্যাট বা শিক্ষাগত যোগ্যতার অসংলগ্নতার মতো বিষয়গুলোর দিকে নজর দিলেই এ ধরনের জালিয়াতি চিহ্নিত করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, গত জুনে দেশজুড়ে ২৯টি অবৈধ 'ল্যাপটপ ফার্ম' শনাক্ত করা হয়েছে। গত জুলাইয়ে অ্যারিজোনার এক নারীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি উত্তর কোরীয়দের প্রায় ৩০০টি মার্কিন কোম্পানিতে চাকরি পেতে সহায়তা করেছিলেন। ওই প্রকল্পের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ৭০ লাখ ডলার আয় করা হয়, যার বড় অংশই উত্তর কোরিয়ার তহবিলে পাঠানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার এ ধরনের অনলাইন জালিয়াতি সম্পর্কে অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে সতর্ক করে আসছে।

Related Topics

টপ নিউজ

আমাজন / উত্তর কোরিয়া / এজেন্ট / চাকরীর আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net