Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
২০২০ সালে কিডনি রোগে মৃত্যু বেড়ে তিন গুণ: পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2021, 02:00 pm
Last modified: 11 March, 2021, 02:01 pm

Related News

  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব: সমস্যা কোথায়, করণীয় কী?
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?

২০২০ সালে কিডনি রোগে মৃত্যু বেড়ে তিন গুণ: পরিসংখ্যান ব্যুরো

২০১৯ ও ২০২০ সালে দেশে এইডস রোগে কারও মৃত্যু হয়নি।
টিবিএস রিপোর্ট
11 March, 2021, 02:00 pm
Last modified: 11 March, 2021, 02:01 pm
ছবিটি প্রতীকী

এক বছরে দেশে কিডনি জনিত রোগে মৃত্যু বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। অন্যদিকে, ব্রেন স্ট্রোক, ব্রেস্ট ক্যানসার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, লিভার ক্যানসার, ইউটেরাস ক্যানসারেও মৃত্যুর হার ব্যাপকভাবে বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুয়ায়ী, ২০১৯ সালের তুলনায় গত বছর কিডনি রোগে মৃতের সংখ্যা ১০ হাজার ৬২২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭-তে। বিবিএসের ভাইটাল পরিসংখ্যান জরিপে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার আগারগাঁওয়ে বিবিএস ভবনে এক সংবাদ সম্মেলনে কিডনি রোগসহ বিভিন্ন রোগে দেশে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে  বিবিএস।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। 
গণস্বাস্থ্য কমিউনিটি-বেসড মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মুহিব উল্লাহ খন্দকার টিবিএসকে বলেন, 'কিডনি রোগের সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের বেশ নিবিড় সম্পর্ক রয়েছে। দেশে বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ ডায়াবেটিসে এবং ২ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। যারা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য চিকিৎসা ও সচেতনতা দরকার।'

তিনি আরও বলেন, 'কিডনি রোগের চিকিৎসা ব্যয় অনেক বেশি। চিকিৎসা কন্টিনিউ করতে না পারা ও কিডনির পাশাপাশি অন্যান্য রোগে ভোগার কারণে কিডিনি রোগে মৃত্যু বাড়ছে। কিডনি রোগ যাতে না হয়, সেজন্য স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই।'

শুধু কিডনি রোগেই ব্রেন স্ট্রোকে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ব্রেস্ট ক্যানসারে মৃত্যুর হার বেড়েছে প্রায় তিনগুণ। জন্ডিসে মৃত্যু বেড়েছে বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, ব্লাড ক্যানসারেও বেড়েছে মৃত্যুর হার।

সংশ্লিষ্টদের মতে, চিকিৎসা ব্যয়বহুল হওয়ায়, অনেকে এর ব্যয় বহন করতে পারছে না। এ কারণে মৃত্যুর হারও বাড়ছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খুন, আত্মহত্যা, শাপের কামড়, সড়ক দুর্ঘটনা, বিষ, বজ্রপাত, পানিতে ডুবে, অন্যান্য দুর্ঘটনা এবং রোগে আক্রান্ত হয়ে দেশে ২০২০ সালে ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের মৃত্যু ঘটেছে। এর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে দেশে এসব কারণে মোট ৮ লাখ ২২ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মৃত্যু বেড়েছে ৩১ হাজার ৪১২ জনের।

সারাদেশে ২ হাজার ১২টি নমুনা এলাকার তথ্যের ভিত্তিতে এ জরিপ করা হয়েছে। তাদের তথ্যানুযায়ী, ২০১৯ ও ২০২০ সালে দেশে এইডস রোগে কারও মৃত্যু হয়নি।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো / কিডনি / রোগবালাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • দেশজুড়ে হঠাৎ হামের প্রাদুর্ভাব: সমস্যা কোথায়, করণীয় কী?
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • 'জড়িয়ে ধরার' জাদুকরী ক্ষমতা: মানুষের স্পর্শের রয়েছে যেসব উপকারিতা
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net