Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মাদরাসায় শিশু শিক্ষর্থীকে বেধড়ক পিটুনির ভিডিও ভাইরাল, শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ

ইউএনবি
10 March, 2021, 09:20 pm
Last modified: 10 March, 2021, 09:18 pm

Related News

  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের আগের রাতজুড়ে বোমা বানান পরিচালক আল আমিন: পুলিশ
  • কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪০০ লিটার কেমিক্যাল উদ্ধার
  • যাত্রাবাড়ীতে মাদ্রাসা থেকে ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার

মাদরাসায় শিশু শিক্ষর্থীকে বেধড়ক পিটুনির ভিডিও ভাইরাল, শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারের পশ্চিমে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমিতে শিশুটির ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে।
ইউএনবি
10 March, 2021, 09:20 pm
Last modified: 10 March, 2021, 09:18 pm

চট্টগ্রামের হাটহাজারীতে 'আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি' নামে হাফেজি মাদরাসার আট বছরের এক আবাসিক ছাত্রকে অমানবিকভাবে বেধড়ক পিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষক মো. ইয়াহিয়াকে সন্ধ্যা ৭টায় পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার কনক কমিউনিটি সেন্টারের পশ্চিমে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমিতে শিশুটির ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে।

জানা গেছে, মাদরাসার আবাসিক ছাত্র মো. ইয়াসিন ফরহাদকে দেখতে মঙ্গলবার সন্ধ্যায় তার মা মাদরাসায় যান। মা চলে যাওয়ার সময় মায়ের পেছনে দৌড় দিয়েছিল শিশুটি। সেই অপরাধে তাকে ঘাড় ধরে টেনে এনে মাদরাসার ফ্লোরে ফেলে বেত দিয়ে বেধড়ক মারধর করেন ওই শিক্ষক। মারধরের একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্যাতনের ভিডিও দেখে তাৎক্ষণিকভাবে মাদরাসায় ছুটে যান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

তিনি দ্রুত মাদরাসা থেকে ওই শিশুকে উদ্ধার করেন। একই সময়ে মাওলানা ইয়াহিয়াকে বহিষ্কার করার নির্দেশ দেন।

ইউএনও রুহুল আমিন বলেন, 'মারধরের ঘটনা জানার পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ নিয়ে ওই মাদরাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবাকেও খবর দেই।'

শিশুটির মা পারভীন আকতার ও বাবা মো. জয়নাল ইউএনওকে লিখিতভাবে জানান, তারা এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। তবে শিশুর ভবিষ্যৎ বিবেচনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অনুরোধ করেন।

শিশুটির বাবা জয়নাল বলেন, তারা মামলা করতে চান না।

ইউএনও রুহুল আমিন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি শিশুটির মা-বাবাকে অনুরোধ করেছেন। কিন্তু শিশুটির মা-বাবা ওই রাতে প্রাথমিকভাবে মামলা করতে রাজি না হওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। তাকে হাটহাজারীর কোনো মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

ইউএনও জানান, মঙ্গলবার ছিল শিশুটির জন্মদিন। শিশুটির মানসিক অবস্থা ভালো করার জন্য তাকে প্রশাসনের পক্ষ থেকে জন্মদিনের উপহার দেয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে দেয়া হয়েছে এবং বুধবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Related Topics

টপ নিউজ

মাদ্রাসা / মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন / হাটহাজারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের আগের রাতজুড়ে বোমা বানান পরিচালক আল আমিন: পুলিশ
  • কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪০০ লিটার কেমিক্যাল উদ্ধার
  • যাত্রাবাড়ীতে মাদ্রাসা থেকে ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • হাটহাজারীতে সড়ক থেকে নৌবাহিনীর সদস্যের মৃতদেহ উদ্ধার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net