Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চট্টগ্রামে মিলাদুন্নবীর মিছিলে জেনারেটর বিস্ফোরণ, শিশুসহ ৬ জন দগ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2019, 05:55 pm
Last modified: 10 November, 2019, 07:49 pm

Related News

  • চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮
  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

চট্টগ্রামে মিলাদুন্নবীর মিছিলে জেনারেটর বিস্ফোরণ, শিশুসহ ৬ জন দগ্ধ

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
টিবিএস রিপোর্ট
10 November, 2019, 05:55 pm
Last modified: 10 November, 2019, 07:49 pm
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিস্ফোরণে আহত একজন শিশু। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রামের লালখানবাজার এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে একটি পিকআপ ভ্যানে থাকা জেনারেটর বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। 

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুর নবী (৬), মো. কাউছার (২০), রফিকুল ইসলাম (১৩), রিফাত (১০), ইয়ামিন (৯), হৃদয় (১৬)। তারা নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে তারা যোগ দিতে এসেছেন। 

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, লালখানবাজারে একটি পিকআপ ভ্যানে থানা জেনারেটর বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছে। দুপুর দুইটার দিকে দগ্ধদের হাসপাতালে আনা হয়। তাদেরকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহত শিশুটিকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার নাফিজ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আহতদের মধ্যে রিফাতের ৪০ শতাংশ, রফিকুল ইসলামের ১৫ শতাংশ ও হৃদয়ের ১১ শতাংশ শরীর পুড়েছে। এ ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বাসায় না জানিয়ে মিছিলে যোগ দিয়েছে তারা

দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে দেখা যায়, দগ্ধদের কারও পা, কারও হাত ব্যান্ডেজে মোড়ানো। যন্ত্রণায় তারা ছটফট করছিল। কিন্তু কেউই কথা বলতে পারছে না। স্বজনরা পাশে বসে বিলাপ করছিলেন।

দগ্ধ রিফাত হোসেন চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র। সে বাসায় না জানিয়ে মিছিলে যোগ দিয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়া চিকিৎসকরা রিফাতের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।

দুর্ঘটনায় আহত শিশুটিকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রিফাতের বাবা সালাহউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “সে কোথায় গেছে আমরা জানতাম না। পরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি তার শরীরে ব্যান্ডেজ করা হয়েছে। আমার ছেলের শরীর পুড়ে গেছে।”

আরেক দগ্ধ রফিকুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তার পরিবার নগরের কালামিয়া বাজার এলাকার বসবাস করে। সে স্থানীয় ইউসেপ বিদ্যালয় থেকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করছে। সোমবার ও মঙ্গলবার তার পরীক্ষা আছে। কিন্তু বাসায় না জানিয়ে সেও বন্ধুদের সঙ্গে মিছিলে যোগ দেয়।

আহত শিশুটিকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রফিকের বাবা জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “কাল তার পরীক্ষা। এজন্য পড়তে বলা হয়েছে। সে সবার অগোচরে জুলুসে চলে আসে। জানার পর ভাবছি জুলুস শেষে বাসায় ফিরবে। কিন্তু দুর্ঘটনার কথা শুনে হাসপাতালে পৌঁছে দেখলাম তার শরীর পুড়ে গেছে। এখন ছেলেটা পরীক্ষা দিতে পারবে কিনা সেই চিন্তায় আাছি।”

দুর্ঘটনায় আহত শিশুটিকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

উল্লেখ্য, প্রতিবছর আঞ্জুমান-ই-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগ এ জশনে জুলুস আয়োজন করা হয়। সেখানে ট্রাক-মিনি ট্রাক যোগে লাখ লাখ মানুষ যোগ দেন। এসব গাড়িতে সাউন্ড সিস্টেমের জন্য জেনারেটর ব্যবহার করা হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ঈদে মিলাদুন্নবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • চট্টগ্রামে হাম-নিউমোনিয়ার উপসর্গে আরও ২৮ শিশু ভর্তি, চমেকে আশঙ্কাজনক ৮
  • পুলিশের চোখে পলাতক, অথচ আদালত থেকে জামিন নিলেন বড় সাজ্জাদের ২ সহযোগী
  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net