Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 08:05 pm
Last modified: 13 November, 2025, 08:10 pm

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

তিনি বলেন, ‘জুলাই যুদ্ধের শহীদদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের একটি সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আসল কথা হলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার কারণেই আজ আমরা দুর্দশায় পড়েছি।’
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 08:05 pm
Last modified: 13 November, 2025, 08:10 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: টিবিএস

গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ হলো নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এফএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'এ জাতি বরাবর গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, লড়েছে, সংগ্রাম করেছে, কিন্তু গণতন্ত্রের চর্চা করার কোনো সুযোগ পায়নি। পাকিস্তান আমল থেকে এখানে বারবার গণতন্ত্র আহত হয়েছে, গণতন্ত্রকে নষ্ট করা হয়েছে, হরণ করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে, একটি গণতান্ত্রিক শক্তিই প্রথম গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণেই আজ আমাদের মধ্যে অনাস্থা, দুশ্চিন্তা ও অস্থিরতা তৈরি হয়েছে।'

তিনি বলেন, 'জুলাই যুদ্ধের শহীদদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদের একটি সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আসল কথা হলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার কারণেই আজ আমরা দুর্দশায় পড়েছি। আমাদের প্রধান দায়িত্ব হবে- যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকেই নিজের দায়িত্ব পালন করা, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা।'
বিএনপি মহাসচিব আরও বলেন, 'যত দ্রুত আমরা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই আমাদের মঙ্গল হবে। আর এর মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করতে পারব। আমি হতাশার কিছু দেখি না।'

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, 'কিছু মতপার্থক্য থাকবেই। সবাই একমত হবেন না। প্রধান উপদেষ্টার বক্তব্য অনেকের কাছেই গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু এর মধ্যেও দ্বিমত থাকতে পারে। প্রধান কাজ হচ্ছে, ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট নির্বাচন করা, আর সেই পার্লামেন্টে জনগণের সব অমীমাংসিত ইস্যু আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাওয়া।'

ফখরুল বলেন, 'আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) সাধারণ মানুষ বোঝে না। এটিকে আগে বোধগম্য করার চেষ্টা করতে হবে, মানুষকে বুঝাতে হবে।'
 
Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / নির্বাচন / গণতন্ত্র চর্চা / পিআর পদ্ধতি / জুলাই শহীদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net