Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
লক্ষ্মীপুরে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১০, হাসপাতালে উত্তেজনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 10:20 pm
Last modified: 15 January, 2026, 10:23 pm

Related News

  • ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

লক্ষ্মীপুরে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১০, হাসপাতালে উত্তেজনা

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে মহিলা জামায়াতের ‘তালিম’ চলাকালে সেখানে ভোট চাইতে যান সংশ্লিষ্টরা। এসময় বিএনপি নেতার বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড দেখতে চাইলে বিএনপি কর্মী ও জামায়াতের যুব নেতার মধ্যে কথা কাটাকাটি হয়।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 10:20 pm
Last modified: 15 January, 2026, 10:23 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— চরশাহী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা এমরান হোসেন ও শাহাদাত হোসেন খোকন। এছাড়া বিএনপির কর্মী রাসেল ভূঁইয়া, কামাল হোসেন ও আবদুল।

এদিকে, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী হাসপাতালে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী হাসপাতালে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন।

অন্যদিকে, হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত নেতাকর্মীরা। হামলার ঘটনায় একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে মহিলা জামায়াতের 'তালিম' চলাকালে সেখানে ভোট চাইতে যান সংশ্লিষ্টরা। এসময় বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড দেখতে চাইলে বিএনপি কর্মী রাসেল ভূঁইয়া ও জামায়াতের যুব নেতা আব্দুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভোটার আইডি কার্ড চাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিতণ্ডা চরম আকার ধারণ করে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, 'ভোটারদের কাছ থেকে ভোটার আইডি চাওয়ায় তর্কবিতর্কের একপর্যায়ে মারামারি হয়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াত / লক্ষ্মীপুর / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • অলংকরণ: টিবিএস
    মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • ফাইল ছবি: সংগৃহীত
    সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

Related News

  • ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী
  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
অলংকরণ: টিবিএস
ফিচার

মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের

4
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

5
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net