Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সংসদ অধিবেশন শুরুর ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 07:25 pm
Last modified: 13 November, 2025, 07:59 pm

Related News

  • সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন শুরুর ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এই আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 07:25 pm
Last modified: 13 November, 2025, 07:59 pm
বাংলাদেশ জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট 'হ্যাঁ' সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একইসঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিষদ এর প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা সম্পন্ন কবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত এই আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হলে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা আদেশে স্পষ্ট করা হয়নি।

এর আগে ঐকমত্য কমিশন সুপারিশ করেছিল, পরিষদকে কাজ সম্পন্নের জন্য ২৭০ দিন (৯ মাস) সময় দেওয়া হোক।

কমিশন আরও প্রস্তাব করেছিল, যদি সেই সময়সীমার মধ্যে সংস্কার সম্পন্ন না হয়, তাহলে জুলাই সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংশোধনী প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তবে এই ধারাটি চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, সাংবিধানিক সংশোধনীগুলোর স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির ধারণা নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির কারণে, এই অংশটি বাদ দেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী, গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো সংসদকে ১৮০ দিনের মধ্যে সংবিধানে  অন্তর্ভুক্ত করতে হবে।

তবে যদি সংসদ তা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ঐকমত্য কমিশন একটি বিকল্প প্রস্তাবও করেছিল। তা হলো: সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো খসড়া বিল (সংবিধান সংশোধনী আইনের খসড়া) আকারে তৈরি করবে সরকার, যা দ্বিতীয় গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটে তা পাশ হলে সংবিধান সংস্কার পরিষদ মূলভাব ঠিক রেখে প্রস্তাবগুলো অনুমোদন করবে।

গত মাসে প্রস্তাবগুলো উপস্থাপনকালে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা প্রকাশ করেন যে পরবর্তী সংসদ নির্ধারিত সময়ের মধ্যেই তার দায়িত্ব পালন করবে, যাতে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তির প্রয়োজন না হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধন, সংযোজন ও বিয়োজন সম্পন্ন হওয়ার পর সংসদ তা অনুমোদন করবে এবং এরপর পরিষদের মেয়াদ শেষ হবে।

তিনি আরও উল্লেখ করেন, সংসদ সদস্যরা দুটি পৃথক শপথ নেবেন—একটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং আরেকটি সংসদ সদস্য হিসেবে। স্পিকার উভয় শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ ২০২৫- স্বাক্ষরিত হয়। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)- কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঢাকা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদে স্বাক্ষর করেন।

Related Topics

টপ নিউজ

গণভোট / সংসদ অধিবেশন / সংবিধান সংস্কার / জুলাই সনদ বাস্তবায়ন আদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো: সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net