Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল

সারাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2025, 02:05 pm
Last modified: 12 November, 2025, 05:22 pm

Related News

  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস স্থগিত, চলবে অনলাইনে; বন্ধ বাস চলাচল

যদিও বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে ১৩ নভেম্বর রাজনৈতিক কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মধ্যেই এই সিদ্ধান্ত এল।
টিবিএস রিপোর্ট
12 November, 2025, 02:05 pm
Last modified: 12 November, 2025, 05:22 pm
ছবি: টিবিএস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ ও আগামীকাল (১২ ও ১৩ নভেম্বর) সশরীরে ক্লাস স্থগিত রেখে অনলাইনে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। 

যদিও বিশ্ববিদ্যালয়গুলো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে রাজনৈতিক কার্যক্রম–নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি এবং দেশজুড়ে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মধ্যেই এই সিদ্ধান্তের ঘোষণা এল।

এদিকে, আগামীকাল (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা ঘোষণা করা হবে। 

গত ১১ নভেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, 'অনিবার্য কারণে' ১২ ও ১৩ নভেম্বর সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। এই সময়ে পূর্বনির্ধারিত কোনো পরীক্ষাও নেওয়া হবে না এবং শিক্ষকদের সুবিধামতো সময়ে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করতে বলা হয়। আজ মঙ্গলবার অফিস খোলা থাকলেও ১৩ নভেম্বর কর্মকর্তা-কর্মচারীরা বাসা থেকে কাজ করবেন।

একইভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ জানিয়েছে, ১২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ক্যাম্পাসে সব ক্লাস অনলাইনে চলবে। গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে। 

গত তিন দিনে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাসও রয়েছে। 

গতকাল রাত ও আজ ভোরে গাজীপুরের কাশিমপুর, শ্রীপুর এবং আশুলিয়ায় পার্ক করে রাখা অন্তত চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

গত ১১ নভেম্বর ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হন। এ ছাড়া ঢাকা ও এর বাইরের কয়েকটি স্থানে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

অগ্নিসংযোগ / অনলাইন ক্লাস / সশরীর ক্লাস / বাস চলাচল বন্ধ / বেসরকারি বিশ্ববিদ্যলয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net