Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ

আন্তর্জাতিক

দ্য ওয়্যার
08 February, 2026, 10:15 am
Last modified: 08 February, 2026, 10:19 am

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘জনতা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং তাদের মুসলিমদের বাড়িতে ঢুকতে দেওয়ার দাবি জানায়। আমরা সংখ্যায় কম ছিলাম এবং রাজিম কুম্ভ (রাজ্যের একটি বড় ধর্মীয় সমাবেশ) চলার কারণে আমাদের জনবল সংকটও ছিল।’
দ্য ওয়্যার
08 February, 2026, 10:15 am
Last modified: 08 February, 2026, 10:19 am
ছত্তিশগড় পুলিশের প্রতীকী ছবি। ছবি: পিটিআই

গত ১ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড়ের গ্যারিয়াবন্দ জেলায় একদল উত্তেজিত জনতা অন্তত ছয়টি মুসলিম বাড়িতে ভাঙচুর চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। 

'দ্য হিন্দু'র প্রতিবেদন অনুযায়ী, এ সময় জনতার হাত থেকে নারী ও শিশুসহ ২০ জনের বেশি মানুষকে রক্ষা করতে গিয়ে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হন।

দুতকাইয়া গ্রামে কয়েক ঘণ্টা ধরে চলা এই সহিংসতার সূত্রপাত হয় স্থানীয়দের ওপর কথিত হামলার পর। অভিযুক্তদের মধ্যে একজন বর্তমানে একটি মন্দির ভাঙচুর মামলায় জামিনে রয়েছেন। 

'দ্য হিন্দু'-র রিপোর্ট অনুযায়ী, গ্যারিয়াবন্দের পুলিশ সুপার বেদব্রত সিরমাউর বলেন, ২০২৪ সালে গ্রামের বাসিন্দা আরিফ খান ও আরও দুজন মিলে গ্রামের চবেশ্বর শিব মন্দিরে ভাঙচুর চালিয়েছিলেন। সেই ঘটনায় তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছিল।

পুলিশ জানায়, ১৮ বছর পূর্ণ হওয়া আরিফ ১ ফেব্রুয়ারি ভোরে গ্রামে ফিরে আসেন এবং রায়পুর থেকে আসা তার দুই সহযোগীকে নিয়ে অন্তত চারজন ব্যক্তিকে মারধর করেন। 

আহতদের মধ্যে মন্দির ভাঙচুর মামলার অন্তত একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। ওই বছর জামিন পাওয়ার পর থেকে ১ ফেব্রুয়ারির আগ পর্যন্ত আরিফ আর কখনও গ্রামে ফেরেননি বলে 'দ্য হিন্দু' জানিয়েছে।

এরপর লাঠি, ইট, পাথর ও কেরোসিনের বোতল হাতে নিয়ে কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়। দুতকাইয়া ও আশপাশের গ্রামের লোকজন নিয়ে গঠিত এই জনতা ওই ১০টি মুসলিম পরিবারের বাড়িতে ঢোকার চেষ্টা করে। ওই পরিবারগুলো তখন ঘর বন্ধ করে ভেতরে আশ্রয় নিয়েছিল।

এক পুলিশ কর্মকর্তা বলেন, 'জনতা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং তাদের মুসলিমদের বাড়িতে ঢুকতে দেওয়ার দাবি জানায়। আমরা সংখ্যায় কম ছিলাম এবং রাজিম কুম্ভ (রাজ্যের একটি বড় ধর্মীয় সমাবেশ) চলার কারণে আমাদের জনবল সংকটও ছিল। পরবর্তী কয়েক ঘণ্টা আমরা পাহারায় ছিলাম এবং নিশ্চিত করেছি যেন জনতা বাড়িতে ঢুকতে না পারে কিংবা নারী ও শিশুদের কোনো ক্ষতি করতে না পারে।'

পুলিশ আরও জানায়, 'জনতাকে শান্ত করার সব প্রচেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়। এরপর আমরা আটকে পড়া ভুক্তভোগীদের এক জায়গায় সরিয়ে নিতে শুরু করি।'

পুলিশ জানায়, শেষ পর্যন্ত বলপ্রয়োগ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয় এবং একটি বাসে করে বাড়িগুলোতে আটকে থাকা ২০ জনের বেশি বাসিন্দাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবারের দুইজন প্রাপ্তবয়স্ক সদস্য আহত হন। পাশাপাশি ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং একজন পুলিশ সদস্য জনতার ছোড়া ইটের আঘাতে মাথায় মারাত্মক চোট পান বলে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / ছত্তিশগড় / মুসলিম বাড়িতে ভাঙচুর / মারধর / অগ্নিসংযোগ / পুলিশ আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net