Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
24 April, 2026, 09:20 pm
Last modified: 24 April, 2026, 09:30 pm

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্র মজুতের ঘাটতি গোপন করছে পেন্টাগন, অভ্যন্তরীণদের আশঙ্কা
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • মার্কিন হামলায় ইরানের নতি স্বীকার করার সম্ভাবনা কম, বলছে গোয়েন্দা প্রতিবেদন

ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ

পোস্টে বলা হয়, ‘এখানে একটি শিশু জন্ম নিলেই সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়, তারপর তারা চীন, ভারত বা বিশ্বের অন্য কোনো নরককুণ্ড থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।’
দ্য গার্ডিয়ান
24 April, 2026, 09:20 pm
Last modified: 24 April, 2026, 09:30 pm
ভারতের আগ্রায় তাহজমহলের সামনে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফাইল ছবি/রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি পোস্টে ভারতকে 'হেলহোল' বা 'নরককুণ্ড' বলায় এর তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি সরকার। সেইসঙ্গে এ মন্তব্যকে 'অনুপযুক্ত' ও 'রুচিহীন' বলে অভিহিত করেছে তারা।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগামী মাসে ভারত সফরের পরিকল্পনার ঠিক আগে ট্রাম্প এই পোস্ট করলেন। তার এই সফরের লক্ষ্য এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসন করা।  

কনজারভেটিভ পডকাস্ট উপস্থাপক মাইকেল স্যাভেজের করা মন্তব্যের একটি প্রতিলিপি গত বুধবার ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। সেখানে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেকের নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকারের বিষয়ে সমালোচনা করা হয়।

পোস্টটিতে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তারা শ্বেতাঙ্গ স্থানীয় আমেরিকানদের নিয়োগ দেয় না। এও দাবি করা হয়, ভারতীয় অভিবাসীদের ইংরেজি দক্ষতা কম।

পোস্টে বলা হয়, 'এখানে একটি শিশু জন্ম নিলেই সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়, তারপর তারা চীন, ভারত বা বিশ্বের অন্য কোনো নরককুণ্ড থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।'

ট্রাম্প স্যাভেজের ওই মন্তব্যের একটি ভিডিও পোস্ট করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন প্রেসিডেন্টের শেয়ার করা এই মন্তব্যকে 'স্পষ্ট অজ্ঞতাপূর্ণ, অনুপযুক্ত ও রুচিহীন' বলে অভিহিত করেন। তিনি এ মন্তব্যের নিন্দাও জানান।

জয়সওয়াল বলেন, 'এগুলো কোনোভাবেই ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তবতা প্রতিফলিত করে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।'

ভারতের প্রধান বিরোধী দল ন্যাশনাল কংগ্রেস এই মন্তব্যকে 'অত্যন্ত অপমানজনক ও ভারতবিরোধী' বলে উল্লেখ করেছে।

পোস্টটি যুক্তরাষ্ট্রেও উদ্বেগ সৃষ্টি করে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন নামের একটি সংগঠন এটিকে 'ঘৃণামূলক ও বর্ণবাদী বক্তব্য' বলে উল্লেখ করেছে।  

সংগঠনটি এক্সে (সাবেক টুইটার) লিখেছে, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের বক্তব্য সমর্থন করা ঘৃণা আরও বাড়াবে এবং আমাদের সম্প্রদায়কে ঝুঁকির মধ্যে ফেলবে, এমন এক সময়ে যখন বিদেশিবিদ্বেষ ও বর্ণবাদ ইতোমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ভারত / ডোনাল্ড ট্রাম্প / রণধীর জয়সওয়াল / নরক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্র মজুতের ঘাটতি গোপন করছে পেন্টাগন, অভ্যন্তরীণদের আশঙ্কা
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • মার্কিন হামলায় ইরানের নতি স্বীকার করার সম্ভাবনা কম, বলছে গোয়েন্দা প্রতিবেদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net