Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 05:35 pm
Last modified: 09 March, 2026, 05:40 pm

Related News

  • চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

দুই বাসমালিক সমিতির দ্বন্দ্বে পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
টিবিএস রিপোর্ট
09 March, 2026, 05:35 pm
Last modified: 09 March, 2026, 05:40 pm
ছবি: সংগৃহীত

বাসমালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। সোমবার (৯ মার্চ) সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় রূপাতলী বাস টার্মিনালে মারধরের শিকার হন ঝালকাঠি বাস মালিক সমিতির একটি বাসের দুজন স্টাফ। এ নিয়ে দুই মালিক সমিতির মধ্যে আলোচনায় সমাধানের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ আলোচনায় সমাধান করতে না পারায় সকাল থেকে রূপাতলী বাস টার্মিণাল থেকে বাস সরিয়ে নেন ঝালকাঠি মালিক সমিতির লোকেরা।

সেখান থেকে বাস সড়িয়ে নিয়ে পাঁচ কিলোমিটার দূরে ঝালকাঠির প্রবেশদ্বার কালিজিরা সেতুর ঢালে অস্থায়ী বাস টার্মিনাল থেকে গাড়ি চলাচল অব্যাহত রেখেছেন।

বরিশাল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার বলেন, 'গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির লোকজন তাদের বাস রূপাতলী টার্মিনাল থেকে সড়িয়ে নিয়ে গেছেন।'

তিনি আরও বলেন, 'তারা দীর্ঘদিন ধরে একটি অবৈধ স্ট্যান্ড চালু করত চাইছে। বিগত সরকারের আমলেও এটা করার চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে। এজন্য ঠুনকো অজুহাতেও বাস সড়িয়ে নিচ্ছে।'

এই শ্রমিক নেতা দাবি করেন, রূপাতলী থেকে কোনো গাড়ি ছেড়ে গেলে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিকরা সেটি ঢুকতে দিচ্ছে না। তারা মারধরের হুমকি দিচ্ছে। এতে বরিশাল ঝালকাঠি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা রুটে বাস যেতে পারছে না।

তবে এসব দাবি অস্বীকার করে রূপাতলী বাস মালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজী, মারধর ও চুরির অবিযোগ এনেছেন ঝালকাঠি বাস শ্রমিকরা।

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, 'রূপাতলীতে গতকাল আমাদের শ্রকিদের বিনা কারণে মারধর করেছে। বাস্তবতা হলো রূপাতলী বাসমালিক সমিতির নেতাদের চাঁদাবাজীতে আমরা অতিষ্ঠ। টার্মিনালে ঢুকতেই ৪০ টাকা চাঁদা দিতে হয়।'

তিনি বলেন, 'অটোরিকশা সরিয়ে দেবে একজন, তার নামে ১০ টাকা তোলা হয়। বাসমালিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন সিকদার একটা নির্ধারণ করে দেন, তার ছেলে এসে একটা নির্ধারণ করেন। রাতে সেখানে গাড়ি রাখলে ব্যাটারি চুরি হয়, তেল চুরি হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।'

ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি  মো. মিলন বলেন, 'রূপাতলী থেকে আমাদের বাস নিয়ে আসলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা গাড়ি বন্ধ করিনি।'

তিনি বলেন, 'ঝালকাঠির কালিজিরায় একটি জায়গা আছে সেখানে গাড়িগুলো রেখে আমরা যাত্রী পরিবহন স্বাভাবিক রেখেছি। রূপাতলী বাস মালিক সমিতি কোনো গাড়ি নিয়ে এদিকে আসলেও আমাদের এখান থেকে সব রুটে গাড়ি চলাচল করছে।'

দুই বাসমালিক সমিতির দ্বন্দ্বে পড়ে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

নাজনিন নামের এক শিক্ষার্থী বলেন, 'ভান্ডারিয়া যাওয়ার জন্য এসে দেখি রূপাতলীর কাউন্টার খালি। কিছুদিন পরপরই ঝালকাঠি আর বরিশালের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর একটি স্থায়ী সমাধান করা উচিত।'

আরেক যাত্রী মুনসুর হাওলাদার বলেন, 'আমার এক আত্মীয়ের জানাজা বিকেলে। খবর পেয়ে সেখানে যেতে রওয়ানা হয়ে দেখি বাস চলাচল বন্ধ। কালিজিরা থেকে বাস চলছে শুনেছি। এখন বাড়তি টাকা আর ভোগান্তির শিকার হয়ে সেখানে গিয়ে তারপরে যেতে হবে। আমরা বাস মালিক সমিতির কাছে অসগায় হয়ে পড়েছি।'

Related Topics

টপ নিউজ

বরিশাল / বাসমালিক সমিতি / বাস চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে 
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net