Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে সাগরে নামল চীনের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’

আন্তর্জাতিক

সিএনএন
07 November, 2025, 02:25 pm
Last modified: 07 November, 2025, 02:29 pm

Related News

  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে সাগরে নামল চীনের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’

সিএনএন
07 November, 2025, 02:25 pm
Last modified: 07 November, 2025, 02:29 pm
ছবি: এপি

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে টেক্কা দিতে যেন আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির এ যাবৎকালের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী [এয়ারক্রাফট ক্যারিয়ার] 'ফুজিয়ান' আনুষ্ঠানিকভাবে তাদের নৌবহরে যুক্ত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহের শুরুতে হাইনান দ্বীপের সানিয়া সামরিক বন্দরে 'ফুজিয়ান'-এর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন।

'ফুজিয়ান' হলো চীনের তৃতীয় ও সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, এই রণতরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর 'তড়িৎ-চুম্বকীয় বিমান উৎক্ষেপণ ব্যবস্থা' [ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা 'ইমালস']। এই নতুন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ-চুম্বকের প্রচণ্ড শক্তিতে বিমানগুলোকে ছুড়ে দেওয়া হয়। এর ফলে যুদ্ধবিমানগুলো অনেক বেশি পরিমাণে অস্ত্র ও জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে এবং আরও দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়। তিন ধরনের বিমান উড্ডয়ন করানো সম্ভব এই প্রযুক্তি দিয়ে। 

এখন পর্যন্ত বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক রণতরী 'ইউএসএস জেরাল্ড আর ফোর্ড'-এ এই প্রযুক্তি রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, 'ফুজিয়ান'-এ এই উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে নিয়েছিলেন।

বুধবার বিকেলে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে দুই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য ও রণতরী নির্মাণকর্মীর উপস্থিতিতে শি জিনপিং পতাকা উত্তোলন করেন। এরপর তিনি পুরো জাহাজটি ঘুরে দেখেন এবং পরীক্ষামূলকভাবে বিমান উৎক্ষেপণের বোতাম চাপেন।

রণতরীর বিমান ওঠা-নামার ডেকে (ফ্লাইট ডেক) চীনের জে-৩৫, জে-১৫টি এবং কেজে-৬০০ যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। কাছেই নোঙর করা ছিল দেশটির দ্বিতীয় বিমানবাহী রণতরী 'শানডং', যা এই শক্তি প্রদর্শনীকে নতুন মাত্রা দেয়।

চীনের নতুন বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’-এর কমিশনিং অনুষ্ঠানে হাইনান প্রদেশে রণতরীর উড্ডয়ন পাইলট ও বিমান সহায়ক কর্মীদের পাশে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট শি জিনপিং (মাঝখানে)। ছবি: সিসিটিভি

'ফুজিয়ান' ২০২২ সালে পানিতে ভাসানো হয় এবং ২০২৪ সালে এর সমুদ্র মহড়া শুরু হয়। ধারণা করা হচ্ছিল, যেকোনো সময়েই এর কমিশনিং হতে পারে। 

দেশটির দ্রুত সামরিক আধুনিকীকরণ, বিশেষ করে নৌবাহিনীর সম্প্রসারণ, জাতীয় গর্বের এক বড় উৎস হয়ে উঠেছে।

শুক্রবার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি শীর্ষ ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয়। 'আমার দেশের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সজ্জিত বিমানবাহী রণতরী যাত্রা শুরু করল' হ্যাশট্যাগটি এক ঘণ্টার মধ্যে ১০ মিলিয়নেরও বেশি ভিউ পায়।

শি জিনপিংয়ের নেতৃত্বে চীন অবিশ্বাস্য দ্রুত গতিতে উচ্চ প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরি করে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী গড়ে তুলেছে, যা যুক্তরাষ্ট্র এবং তার প্রশান্ত মহাসাগরীয় মিত্রদের ওপর চাপ সৃষ্টি করেছে।

জাহাজের সংখ্যার দিক থেকে বেইজিংয়ের নৌবাহিনী এখন ওয়াশিংটনের চেয়ে বড়। তবে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং বিমানবাহী রণতরীর সংখ্যায় যুক্তরাষ্ট্র এখনও উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।

পারমাণবিক শক্তিচালিত হওয়ায় যুক্তরাষ্ট্রের রণতরীগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অন্যদিকে, 'ফুজিয়ান' প্রচলিত জ্বালানিতে চলে, যার অর্থ এটিকে জ্বালানি ভরার জন্য বন্দরে ভিড়তে হবে অথবা সমুদ্রে ট্যাংকারের সাহায্য নিতে হবে।

৮০ হাজার টন ওজন বহনে সক্ষম 'ফুজিয়ান' যুক্তরাষ্ট্রের ৯৭ হাজার টনের নিমিৎজ-ক্লাস রণতরীর কাছাকাছি সক্ষমতার। তবে চীন ইতোমধ্যে টাইপ ০০৪ নামে আরেকটি রণতরী তৈরির কাজ শুরু করেছে, যা শুধু ইমালস প্রযুক্তিই নয়, পারমাণবিক শক্তিচালিতও হবে বলে ধারণা করা হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

বিমানবাহী রণতরী / চীন / এয়ারক্রাফট ক্যারিয়ার / নৌবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net