Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
‘তিয়ানগাং’ মহাকাশ স্টেশনে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী, সঙ্গে ৪টি কালো ইঁদুর

আন্তর্জাতিক

সিএনএন
02 November, 2025, 11:35 am
Last modified: 02 November, 2025, 11:42 am

Related News

  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক

‘তিয়ানগাং’ মহাকাশ স্টেশনে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী, সঙ্গে ৪টি কালো ইঁদুর

শেনঝৌ-২১ অভিযানে প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন ৩২ বছর বয়সী উ ফেই। তিনি চীনের ইতিহাসে মহাকাশে পাঠানো সবচেয়ে তরুণ মহাকাশচারী হিসেবে নতুন রেকর্ড গড়লেন।
সিএনএন
02 November, 2025, 11:35 am
Last modified: 02 November, 2025, 11:42 am
শেনঝৌ-২১ মহাকাশ অভিযানে অংশ নেওয়ার আগে বিদায়ী অনুষ্ঠানে হাত নাড়ছেন নভোচারী ঝাং হংঝাং, উ ফেই ও ঝাং লু। ছবি: রয়টার্স

শুক্রবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২১ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।  

এই অভিযানে চীনের মহাকাশচারী দলের সদস্যরা রয়েছেন, যার মধ্যে দলের সবচেয়ে তরুণ সদস্যও শামিল। তবে এই মিশনের একটি উল্লেখযোগ্য দিক হলো, নভোচারীদের সঙ্গে প্রথম বারের মতো চীনের মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে চারটি কালো ইঁদুর। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই ইঁদুরগুলোকে মহাকাশে পাঠানো হয়েছে।

২০২২ সালে স্থায়ীভাবে বসবাসযোগ্য অবস্থায় গড়ে ওঠা চীনের মহাকাশ স্টেশনে এটি সপ্তম মানববাহী মিশন। শেনঝৌ সিরিজের মহাকাশযানগুলোতে সাধারণত তিনজন মহাকাশচারী ছয় মাসের জন্য মহাকাশে অবস্থান করেন। এই কর্মসূচিতে অভিজ্ঞ মহাকাশচারীদের পাশাপাশি ক্রমে তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া হচ্ছে।

শেনঝৌ-২১ অভিযানে প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন ৩৯ বছর বয়সী ঝাং হংঝাং এবং ৩২ বছর বয়সী উ ফেই। উ ফেই চীনের ইতিহাসে মহাকাশে পাঠানো সবচেয়ে তরুণ মহাকাশচারী হিসেবে নতুন রেকর্ড গড়লেন। তারা দুজনই ২০২০ সালে এই মহাকাশ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছিলেন। 

এই মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ মহাকাশচারী ঝাং লু (৪৮), যিনি এর আগে ২০২২ সালের শেনঝৌ-১৫ অভিযানেও অংশ নিয়েছিলেন।

শেনঝৌ-২১ অভিযানের নভোচারীরা দায়িত্ব গ্রহণ করবেন শেনঝৌ-২০ দলের কাছ থেকে, যারা ছয় মাসেরও বেশি সময় ধরে 'তিয়ানগং' বা  নামের চীনা মহাকাশ স্টেশনে অবস্থান ও কাজ করেছেন। শেনঝৌ-২০ দলের সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবেন।

তবে, চীনের মহাকাশ স্টেশনে এই প্রথম কোনো ছোট স্তন্যপায়ী প্রাণী নেওয়া হলো। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই ইঁদুরগুলোকে মহাকাশে পাঠানো হয়েছে।

প্রতি ছয় মাস অন্তর মহাকাশযান উৎক্ষেপণ এখন শেনঝৌ কর্মসূচির একটি নিয়মিত নিয়মে পরিণত হয়েছে। গত এক বছরে এই কর্মসূচির মাধ্যমে চীন মহাকাশ গবেষণায় বেশ কয়েকটি নতুন মাইলফলক অর্জন করেছে। 

এর মধ্যে রয়েছে নব্বইয়ের দশকে জন্ম নেওয়া নভোচারীদের মহাকাশে পাঠানো, বিশ্বের দীর্ঘতম সময়ের মহাকাশে হাঁটা (স্পেসওয়াক) রেকর্ড, এবং আগামী বছর পাকিস্তানের একজন নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর সুনির্দিষ্ট পরিকল্পনা।

Related Topics

টপ নিউজ

চীন / মহাকাশযান / শেনঝৌ-২১ / ইঁদুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • চীনের ‘থার্ড ফ্রন্ট’: যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় মাও সে-তুং এর সামরিক কৌশল কি ফিরিয়ে আনা হচ্ছে?
  • ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার ‘ওয়ার মেশিনের’ জন্য বড় আশীর্বাদ, নেপথ্যে শুধু তেল নয়
  • মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানকে চিপ তৈরি প্রযুক্তি দিচ্ছে চীন: অভিযোগ ওয়াশিংটনের
  • হারিয়ে যাওয়া কুকুর দলের ঘরে ফেরার ভাইরাল হওয়া গল্পটি ফেইক

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net