Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 05:40 pm
Last modified: 02 April, 2026, 10:59 pm

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ অনুমোদিত না হলে এর কার্যকারিতা বিলোপ পায়।
টিবিএস রিপোর্ট
02 April, 2026, 05:40 pm
Last modified: 02 April, 2026, 10:59 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ২০টি অধ্যাদেশ চলতি অধিবেশনে অনুমোদন করছেনা সংসদীয় বিশেষ কমিটি। সাংবিধানিক সময়সীমার মধ্যে এগুলো সংসদে উত্থাপন না করার পক্ষে মত দিয়েছে কমিটি।

আজ বুধবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ১৩ সদস্যের এই বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি সংসদ সদস্য জয়নুল আবদীনের নেতৃত্বে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি এখনই বিল আকারে উত্থাপন না করে আরও যাচাই-বাছাই এবং শক্তিশালী করে পরবর্তীতে নতুন বিল উত্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ৪টি অধ্যাদেশের ক্ষেত্রে রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই বিল আনয়নের সুপারিশ করা হয়। 

তবে কমিটির এই সুপারিশের ওপর নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মজিবুর রহমান, মাওলানা রফিকুল্লাহ খান এবং গাজী নজরুল ইসলাম।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ অনুমোদিত না হলে এর কার্যকারিতা বিলোপ পায়।

কমিটি ৯৮টি অধ্যাদেশ বহাল এবং ১৫টি অধ্যাদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধিত আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করেছে।

অনুমোদন না পেতে যাওয়া অধ্যাদেশগুলোর তালিকায় গণভোট অধ্যাদেশ ছাড়াও রয়েছে— জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন, কাস্টমস ও আয়কর সংশোধন, সিভিল এভিয়েশন, ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ, মানব অঙ্গ প্রতিস্থাপন, মাইক্রো ফাইন্যান্স ব্যাংকিং, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) এবং তথ্য অধিকার (সংশোধন) সংক্রান্ত অধ্যাদেশ।

এ বিষয়ে বিএনপির একজন সিনিয়র নেতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিএনপি এখন গণভোটের চেয়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ এবং 'জুলাই সনদ' বাস্তবায়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, "বিএনপির কাছে গণভোটের চেয়ে গণতন্ত্র এবং জুলাই সনদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ হুবহু বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।"

গণভোট প্রসঙ্গে ওই নেতা জানান, বিএনপি প্রথমে জাতীয় নির্বাচনের পর এটি করার প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে নির্বাচনের দিনেই এটি করার বিষয়ে তারা একমত হয়েছিল যাতে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত না হয়। তবে বর্তমান পরিস্থিতিতে গণভোট আর দলের অগ্রাধিকার তালিকায় নেই।

প্রতিবেদনে দেখা যায়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। সরকারি দলের সদস্যরা এটি ভিন্নভাবে আনার পক্ষে থাকলেও বিরোধী দলের সদস্যরা এটি অপরিবর্তিত রেখে পাসের পক্ষে মত দেন। আবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ পাসের বিষয়ে সরকারি দল একমত হলেও বিরোধী দল এটি সংশোধনীসহ পাসের দাবি জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

অন্তর্বর্তী সরকার / অধ্যাদেশ / গণভোট / বাতিলের সুপারিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net