Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2026, 06:30 pm
Last modified: 05 May, 2026, 06:35 pm

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • চোখের সামনে নৃশংস ঘটনা দেখে মানুষ ভিডিও করে, কিন্তু প্রতিবাদ করে না 

অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন এবং অপরাধ কমাতে ভবিষ্যতে কী উদ্যোগ গ্রহণ করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।
টিবিএস রিপোর্ট
05 May, 2026, 06:30 pm
Last modified: 05 May, 2026, 06:35 pm
ছবি: টিবিএস

অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছিল, বর্তমানে তা সব সীমা অতিক্রম করেছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে।'

মঙ্গলবার (৫ মে) দুপুরে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন এবং অপরাধ কমাতে ভবিষ্যতে কী উদ্যোগ গ্রহণ করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।

ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, এমন জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও সচেষ্ট হতে হবে, যাতে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেওয়া যায়।'

তিনি বলেন, 'বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা রয়েছে, তা প্রতিহত করতে হবে এবং বিশ্বকে জানাতে হবে, বাংলাদেশ সকল মত ও সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি।'

তিনি আরও বলেন, 'সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।'

প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়কের কৌশলগত বিষয় উপস্থাপন করেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা।

সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / অন্তর্বর্তী সরকার / অপরাধ / কুমিল্লা-৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • চোখের সামনে নৃশংস ঘটনা দেখে মানুষ ভিডিও করে, কিন্তু প্রতিবাদ করে না 

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net