Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
জুলাই সনদ আদেশ: ঘোড়ার আগে গাড়ি?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 06:55 pm
Last modified: 05 November, 2025, 07:07 pm

Related News

  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

জুলাই সনদ আদেশ: ঘোড়ার আগে গাড়ি?

গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়, জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলো ২৭০ দিনের মধ্যে বাস্তবায়িত না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 06:55 pm
Last modified: 05 November, 2025, 07:07 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক রিদওয়ানুল হক বলেছেন, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কিছু জিনিস অন্তর্ভুক্ত হওয়ার নজির দুনিয়ার কোথাও নেই। সেইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে যে গণভোটের কথা বলা হচ্ছে, সেটাকে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো বলেও মন্তব্য করেছেন তিনি। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন 'রোড টু ইলেকশন'-এ অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটনের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করে জাতীয় ঐকমত্য কমিশন। 

এতে বলা হয়, জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলো ২৭০ দিনের মধ্যে বাস্তবায়িত না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রিদওয়ানুল হক বলেন, সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কিছু জিনিস অন্তর্ভুক্ত হওয়ার নজির দুনিয়ার কোথাও নেই। এই প্রস্তাব যখন কমিশন দিয়েছে, কমিশনের বিবেচনায় কোনো নজির ছিল কি না বা কোনো সংবিধানের বর্তমান কোনো প্রভিশন তাদের ইনফ্লুয়েন্স করেছে কি না, আমার জানা নেই। তবে এ ধরনের কোনো নজির নেই। 

তিনি আরও বলেন, যে পদ্ধতিতে প্রস্তাবটা দেওয়া হচ্ছে যে আমরা গণভোটে যাচ্ছি, গণভোটটা কীসের ওপর? গণভোটটা একটা বিলের ওপর। একটা আদেশ আগে পাশ হবে, সংবিধান সংস্কার আদেশ এবং সেটা যখন পাশ হবে, তখন ওই পুরো আদেশ গণভোটে যাবে এবং এটা একটা অ্যাডেন্ডাম বা সংযুক্তি হিসেবে। এটার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়ার আগে গাড়িকে জুড়ে দেওয়ার মতো। স্বাভাবিকভাবে ঘোড়া সামনে থাকে, গাড়িটা পেছনে থাকে। ঘোড়াটাই গাড়িটাকে নিয়ে চলে যায়।

সরকারের এ ধরনের আদেশ জারি করার এখতিয়ার আছে কি না- এমন প্রশ্নের জবাবে রিদওয়ানুল হক বলেন, সরকারের এ ধরনের আদেশ জারি করার এখতিয়ার নেই। 

তবে আমি বিশ্বাস করি, জুলাই আন্দোলনের যে মাত্রা বা স্কেল সেদিক থেকে বিবেচনা করে জুলাই আন্দোলন বা জুলাই চার্টার একটা স্বীকৃতির দাবি রাখে। সেই স্বীকৃতিটা ভিন্নভাবে দেওয়া যেতে পারে। কিন্তু সরকারের ক্ষমতা নেই এত দিন পর এভাবে আইন তৈরি করার।

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / গণভোট / টিবিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যাব: জামায়াত আমির
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net