Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

আন্তর্জাতিক

দ্য ওয়াশিংটন পোস্ট
26 June, 2026, 12:50 pm
Last modified: 26 June, 2026, 03:24 pm

Related News

  • ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভ্যান্স ও আরাগচি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

ভ্যান্স বলেন, ‘আমি ব্যাকস্টেজে মজা করে বলছিলাম... যদি কাল ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কিছু ঘটত, তবে তা বড়জোর ১২ ঘণ্টার একটা খবর হতো। এর জন্য একটা পুরো প্রেসিডেন্সি চলে যাবে, এটা ভাবাই পাগলামি।’
দ্য ওয়াশিংটন পোস্ট
26 June, 2026, 12:50 pm
Last modified: 26 June, 2026, 03:24 pm
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি দাবি করেছেন, ১৯৭৪ 'ডিপ স্টেট' নিক্সনকে অন্যায়ভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। বর্তমানে ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কিছু ঘটলে সেটি তেমন গুরুত্ব পেত না বলেও দাবি করেন তিনি। 

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় রিচার্ড নিক্সন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ও মিউজিয়ামে দেওয়া এক বক্তব্যে ভ্যান্স এ কথা বলেন।

তিনি বলেন, 'আমি ব্যাকস্টেজে মজা করে বলছিলাম... যদি কাল ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কিছু ঘটত, তবে তা বড়জোর ১২ ঘণ্টার একটা খবর হতো। এর জন্য একটা পুরো প্রেসিডেন্সি চলে যাবে, এটা ভাবাই পাগলামি।'

ভ্যান্স কি নিছকই রসিকতা করছিলেন, নাকি তিনি সত্যিই ওয়াটারগেট কেলেঙ্কারিকে এভাবেই দেখেন—এ বিষয়ে তার মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।

ওয়াটারগেট কেলেঙ্কারি কী ছিল?

১৯৭২ সালে ওয়াশিংটনের ওয়াটারগেট হোটেলে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসে গোপনে আড়ি পাতার (বাগিং) এক ব্যর্থ চেষ্টার মাধ্যমে এই কেলেঙ্কারির শুরু। এরপর সাংবাদিক ও আইনপ্রণেতাদের দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে যে প্রেসিডেন্ট নিক্সন এই বিষয়ে জানতেন এবং ঘটনা ধামাচাপা দিতে হোয়াইট হাউসের গোপন তহবিল ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন।

কেলেঙ্কারি জানাজানি হওয়ার দুই বছর পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন। হোয়াইট হাউসের এই গোপন চক্রান্ত ও ক্ষমতার অপব্যবহার প্রকাশ্যে আনার ক্ষেত্রে ওয়াশিংটন পোস্টের কেন্দ্রীয় ভূমিকা ছিল, যার কারণে নিক্সন পত্রিকাটিকে দায়ী করেছিলেন।

এই কেলেঙ্কারির পর মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণে অনেকগুলো সংস্কার আনা হয়। এর মধ্যে সরকারি নজরদারি সংস্থা, যেমন ইন্সপেক্টর জেনারেলদের বেশি স্বাধীনতা দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে এই স্বাধীনতা অনেকটাই খর্ব করেছেন।

ইতিহাসবিদদের কড়া সমালোচনা

ইতিহাসবিদেরা বলছেন, ওয়াটারগেট কেলেঙ্কারির পরিধি শুধু চুরি ধামাচাপা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। নিক্সন তার 'শত্রুদের তালিকা' তৈরি করে তাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেছিলেন। এমনকি তিনি সরকারে কাজ করা ইহুদি আমেরিকানদের দেশপ্রেম নিয়ে সন্দেহ থেকে তাদের একটি তালিকাও চেয়েছিলেন। এসব ঘটনাই নিক্সনের ক্ষমতার অপব্যবহারের জলজ্যান্ত প্রমাণ।

নিক্সন লাইব্রেরির সাবেক পরিচালক টিমোথি নাফতালি ভ্যান্সের এই মন্তব্যের সমালোচনা করে বলেন, 'একজন উচ্চশিক্ষিত আইনজীবী হিসেবে ভ্যান্সের এ বিষয়ে আরও জানা উচিত ছিল।' উল্লেখ্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়েছেন। 

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল ইতিহাসবিদ নাফতালি ওভাল অফিসে নিক্সনের কয়েক হাজার ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, 'ওই অডিও টেপে আপনি শুনতে পাবেন নিক্সন কীভাবে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করছেন। এফবিআইয়ের জেরার মুখে কাউকে কী বলতে হবে আর কী বলা যাবে না, তা তিনি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন। আপনি এ-ও শুনতে পাবেন যে বিক্ষোভকারীদের হাড়গোড় ভেঙে দেওয়ার জন্য লোক ভাড়ার টাকা জোগাড় হওয়ার খবর নিক্সনকে দেওয়া হচ্ছে। এগুলোর সবই বেআইনি।'

নাফতালি আরও বলেন, 'এটা কোনো দলীয় ব্যাখ্যার বিষয় নয়। এর বিরুদ্ধে প্রমাণগুলো অকাট্য। তিনি (ভ্যান্স) যদি এসব জেনেও এমন কথা বলেন, তবে তিনি হয়তো ইঙ্গিত দিচ্ছেন যে ভবিষ্যতে তিনি কেমন প্রেসিডেন্ট হতে চান।'

সাম্প্রতিক বছরগুলোতে কিছু রক্ষণশীল নেতা নিক্সনের পতনের কারণগুলোকে নতুনভাবে ব্যাখ্যার চেষ্টা করছেন। তাদের দাবি, সরকারি আমলা এবং গণমাধ্যম অন্যায়ভাবে তাকে ক্ষমতাচ্যুত করেছিল।

ট্রাম্পের সঙ্গে নিক্সনের তুলনা

নিজের বক্তব্যে ভ্যান্স বারবার নিক্সনের সঙ্গে ট্রাম্পের তুলনা করেন। তিনি তাদের রাজনৈতিক জোট এবং বিদেশি যুদ্ধের অভিজ্ঞতার মিলগুলো তুলে ধরেন।

ইরান যুদ্ধের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের তুলনা টেনে ভ্যান্স বলেন, 'রিচার্ড নিক্সনের আরেকটা শিক্ষা হলো—তিনি শুধু ভিয়েতনাম থেকে বেরিয়ে আসেননি, বরং একটি শক্তিশালী অবস্থান থেকেই বেরিয়ে এসেছিলেন। লেজ গুটিয়ে পালানো এক জিনিস। আর একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জন করা এবং পরে সেই বিজয় যেন পরাজয়ে রূপ না নেয় তা নিশ্চিত করা সম্পূর্ণ ভিন্ন জিনিস।'

আইনপ্রণেতাদের দ্বারা দুই প্রেসিডেন্টকে তদন্তের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন ভ্যান্স। ট্রাম্প তার প্রথম মেয়াদে দুবার অভিশংসিত হয়েছিলেন। প্রথমবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে তদন্ত করার জন্য ইউক্রেন সরকারকে চাপ দেওয়ায় এবং দ্বিতীয়বার ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেওয়ায়, যখন তিনি নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন।

ওয়াটারগেট কেলেঙ্কারির জেরে অভিশংসন প্রক্রিয়া চলাকালেই পদত্যাগ করেছিলেন নিক্সন। 

ভ্যান্স বলেন, '"ডিপ স্টেট" যেভাবে রিচার্ড নিক্সনকে ক্ষমতাচ্যুত করেছিল—সেই প্রক্রিয়া খেয়াল করলে দেখবেন, একই মানুষ ও একই প্রতিষ্ঠান ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রথম প্রশাসনের সঙ্গেও ঠিক এই কাজ করার চেষ্টা করেছে।'

Related Topics

টপ নিউজ

জেডি ভ্যান্স / ওয়াটারগেট কেলেঙ্কারি / রিচার্ড নিক্সন / মার্কিন প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
    সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
  • ফাইল ছবি
    ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল
  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
    ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
    তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

Related News

  • ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • পারমাণবিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন জেডি ভ্যান্স ও আরাগচি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের

Most Read

1
সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা
বাংলাদেশ

সাশ্রয়ী মূল্যে বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ আনল বেক্সিমকো, আশার আলো দেখছেন রোগীরা

2
ফাইল ছবি
অর্থনীতি

ব্যক্তিগত ঋণের মেয়াদ বাড়িয়ে ৮ বছর করল বাংলাদেশ ব্যাংক, ভোক্তা ঋণের সীমা শিথিল

3
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওয়াটারগেট স্ক্যান্ডাল তেমন কিছু নয়, 'ডিপ স্টেট' নিক্সনকে সরিয়েছে: ভ্যান্স

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলাদেশ ব্যাংকের ক্যাম্পেইন: ১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: এপি
আন্তর্জাতিক

তুরস্কের কাছে ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির চুক্তি করছেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net