Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে কেন দিল্লির কৃত্রিম বৃষ্টির পরীক্ষা ব্যর্থ হলো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 October, 2025, 07:15 pm
Last modified: 29 October, 2025, 07:44 pm

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

বিষাক্ত ধোঁয়াশা নিয়ন্ত্রণে কেন দিল্লির কৃত্রিম বৃষ্টির পরীক্ষা ব্যর্থ হলো

গত দুই সপ্তাহ ধরে দিল্লির বায়ুগুণমান সূচক (একিউআই) ৩০০ থেকে ৪০০ এর মধ্যে রয়েছে, যা অনুমোদিত সীমার প্রায় ২০ গুণ বেশি। 
টিবিএস ডেস্ক
29 October, 2025, 07:15 pm
Last modified: 29 October, 2025, 07:44 pm
কর্মকর্তারা বলছেন, আগামীতে মেঘে আর্দ্রতার মাত্রা বাড়লে পুনরায় পরীক্ষা চালানো হতে পারে। ছবি: বিবিসি

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টি ঘটানোর উদ্যোগ ব্যর্থ হয়েছে। মঙ্গলবার শহরের ক্রমবর্ধমান দূষণ রোধে 'ক্লাউড সিডিং' বা কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর পরীক্ষামূলক প্রচেষ্টা চালায় দিল্লি সরকার ও কানপুরের ভারতীয় প্রযু্ক্তি প্রতিষ্ঠানের (আইআইটি)  একটি দল। খবর বিবিসি'র

'ক্লাউড সিডিং' প্রক্রিয়ায় সাধারণত সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত কণিকা মেঘে নিক্ষেপ করে বৃষ্টি ঘটানোর চেষ্টা করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ব্যবহৃত হলেও, বিশেষজ্ঞরা একে দীর্ঘমেয়াদি দূষণ নিয়ন্ত্রণের কার্যকর উপায় হিসেবে মানতে নারাজ।

আইআইটি কানপুর ও দিল্লি সরকারের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় এ পরীক্ষা চালানোর সময় আকাশ ছিল ঘন ধোঁয়াশায় ঢাকা। তবে বাতাসে আর্দ্রতার অভাবে ৫৩ বছর পর পরিচালিত এই প্রচেষ্টায় কাঙ্খিত ফল আসেনি।

গত দুই সপ্তাহ ধরে দিল্লির বায়ুগুণমান সূচক (একিউআই) ৩০০ থেকে ৪০০ এর মধ্যে রয়েছে, যা অনুমোদিত সীমার প্রায় ২০ গুণ বেশি। 

মঙ্গলবার কর্তৃপক্ষ সেসনা বিমান ব্যবহার করে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইডযুক্ত ফ্লেয়ার আকাশে নিক্ষেপ করে।

আইআইটি কানপুর এক বিবৃতিতে জানায়, 'বৃষ্টি না হলেও পরীক্ষার পর বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ কিছুটা কমেছে। এতে প্রমাণ মেলে, সীমিত আর্দ্রতার মধ্যেও ক্লাউড সিডিং বায়ুর মান কিছুটা উন্নত করতে পারে।'

তবে প্রতিষ্ঠানটির পরিচালক মনীন্দ্র আগরওয়াল বিবিসি হিন্দিকে বলেন, 'এটি দিল্লির দীর্ঘস্থায়ী দূষণ সমস্যার সমাধান নয়।'

তিনি বলেন, 'বৃষ্টি না হওয়ায় পরীক্ষাটি পুরোপুরি সফল বলা যাবে না। গতকাল মেঘে আর্দ্রতার পরিমাণ খুবই কম ছিল। আমরা শিগগিরই আবার চেষ্টা করব।'

বছরের এই সময়ে দিল্লি এবং এর সংলগ্ন এলাকাগুলিতে তীব্র বায়ু দূষণ দেখা দেয়।

দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিরসা জানান, আগামীতে মেঘে আর্দ্রতার মাত্রা বাড়লে পুনরায় পরীক্ষা চালানো হতে পারে।

ভারতীয় ক্রান্তীয় আবহাওয়াবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্যমতে, দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা চালানো হয় ১৯৫৭ সালে, আর দ্বিতীয়বার ১৯৭২ সালে।

আগরওয়াল জানান, তখন এসব প্রচেষ্টা ছিল খরাপ্রবণ এলাকায় বৃষ্টির উদ্দেশ্যে; তবে এবারই প্রথম দূষণ নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৩ সালেও দিল্লি সরকার এই উদ্যোগ নিতে চেয়েছিল, কিন্তু আদালতের অনুমোদন না মেলায় তা বাস্তবায়িত হয়নি। সে সময় বিজ্ঞানীরা একে ব্যয়বহুল ও কম সফল কৌশল হিসেবে আখ্যা দিয়েছিলেন।

ক্লাউড সিডিং প্রক্রিয়ায় মেঘের আর্দ্রতা ঘনীভূত হয়ে বৃষ্টি সৃষ্টি হয়। লবণের কণাগুলো বরফ সৃষ্টিকারী কণার মতো কাজ করে, যা মেঘে বরফ স্ফটিক গঠনে সহায়তা করে। এরপর মেঘের আর্দ্রতা এসব স্ফটিকে জমা হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটায়।

তবে এই প্রক্রিয়া সব সময় কার্যকর হয় না, এটি নির্ভর করে মেঘে পর্যাপ্ত আর্দ্রতা ও আর্দ্রতার মাত্রা সঠিক থাকার ওপর।

জলবায়ু ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অবিনাশ মোহান্তি ২০২৩ সালে বিবিসিকে বলেন, এখন পর্যন্ত প্রমাণ নেই যে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বায়ুগুণমান সূচক (একিউআই) কতটা কমানো যায়।

তিনি বলেন, 'এই প্রক্রিয়ার ফলাফল নিয়ে এখনও পর্যাপ্ত প্রমাণ নেই, আর প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করায় এর সীমাবদ্ধতা থাকাই স্বাভাবিক।'

বিশ্বব্যাপী ক্লাউড সিডিং প্রচেষ্টায় মিশ্র ফল পাওয়া গেছে। চীন ২০০৮ সালের অলিম্পিকের আগে বৃষ্টি নিয়ন্ত্রণে সফলতার দাবি করেছিল; সেখানে রকেট, কামান ও ড্রোন ব্যবহার করে ক্লাউড সিডিং করা হয়।

তবে গত বছর সংযুক্ত আরব আমিরাতের  দুবাইয়ে ভয়াবহ বন্যার পর এই প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / কৃত্তিম বৃষ্টি / দিল্লি / ক্লাউড সিডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net