Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়, উন্নয়নের ধারা বদলাতে হবে: রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 07:55 pm
Last modified: 28 October, 2025, 08:04 pm

Related News

  • পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫ শতাধিক পরিবার
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • রাজধানীর ৪৪ পুকুর–জলাধার সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন
  • জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানানো হবে: রিজওয়ানা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়, উন্নয়নের ধারা বদলাতে হবে: রিজওয়ানা

রিজওয়ানা হাসান বলেন, ‘নদীভাঙা বাংলাদেশের সবচেয়ে নীরব অথচ ভয়াবহ বিপর্যয়। ঘূর্ণিঝড় বা বন্যার মতো দৃশ্যমান নয়, কিন্তু যারা নদীভাঙনে সব হারায়, তারা বোঝে এর গভীরতা।’
টিবিএস রিপোর্ট
28 October, 2025, 07:55 pm
Last modified: 28 October, 2025, 08:04 pm
আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: টিবিএস

জলবায়ু পরিবর্তনের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, 'আমরা প্রায়ই বলি, ক্ষতি পুষিয়ে নিতে হবে। কিন্তু বাস্তবে জলবায়ুজনিত ক্ষতি পুষিয়ে নেওয়া যায় না। এখন আমাদের মূল অগ্রাধিকার হওয়া উচিত উন্নয়নের ধারা ও ভোগের ধরনে মূলগত পরিবর্তন আনা।'

মঙ্গলবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে 'জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ ৩০-এ বাংলাদেশের অবস্থান' প্রকাশ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, 'শুধুমাত্র অভিযোজন দিয়ে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়; নির্গমন হ্রাসে বাস্তব পদক্ষেপ নিতে হবে। আমরা কপ সম্মেলনে নতুন নতুন পরিভাষা শিখি—"লস অ্যান্ড ড্যামেজ", "অ্যাডাপ্টেশন ফান্ড"; কিন্তু দেশে ফিরে সেগুলোর বাস্তব প্রয়োগে ঘাটতি থেকে যায়।'

তিনি বলেন, 'বাংলাদেশ শুধু আলোচনার দেশ নয়, বাস্তবায়নের দেশ হতে চায়।'

রিজওয়ানা হাসান আরও বলেন, 'নদীভাঙা বাংলাদেশের সবচেয়ে নীরব অথচ ভয়াবহ বিপর্যয়। ঘূর্ণিঝড় বা বন্যার মতো দৃশ্যমান নয়, কিন্তু যারা নদীভাঙনে সব হারায়, তারা বোঝে এর গভীরতা।'

তিনি জানান, দেশের বাজেটের বড় অংশ শহরকেন্দ্রিক উন্নয়নে ব্যয় হয়, অথচ নদীভাঙায় গৃহহীন মানুষ রাষ্ট্রের প্রাধান্য পায় না। এই বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি।

নেতৃত্ব প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, 'নেতৃত্ব মানে কেবল আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা নয়, দেশের ভেতরে বাস্তব পরিবর্তন আনা।'

তিনি আহ্বান জানান, দেশের প্রতিটি উপজেলা ও জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলে পরিবেশ সংরক্ষণে সবাইকে যুক্ত হতে হবে।

সবশেষে তিনি বলেন, 'অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমরা যদি ভোগবাদী উন্নয়নের পথ থেকে সরে এসে টেকসই উন্নয়নের দিকে ইউ-টার্ন নিতে পারি, তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়া সম্ভব।'

Related Topics

টপ নিউজ

রিজওয়ানা হাসান / জলবায়ু অভিযোজন / কপ-৩০ / নদী ভাঙন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫ শতাধিক পরিবার
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • রাজধানীর ৪৪ পুকুর–জলাধার সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন
  • জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানানো হবে: রিজওয়ানা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net