Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
শিগগিরই বিচার বিভাগের সংস্কার, নির্বাচনের ঘোষণা ব্যতয়ের কারণ নেই: রিজওয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 06:15 pm
Last modified: 17 April, 2025, 08:35 pm

Related News

  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • বিচার বিভাগের সংস্কার থমকে, অগ্রগতির স্থবিরতায় হতাশ কমিশন

শিগগিরই বিচার বিভাগের সংস্কার, নির্বাচনের ঘোষণা ব্যতয়ের কারণ নেই: রিজওয়ানা

বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারি হবে বলেও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 06:15 pm
Last modified: 17 April, 2025, 08:35 pm
ছবি: সংগৃহীত

বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এটি বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান সিআরপিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারি হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি বা এনিসিপির দাবির কারণে নির্বাচনের ঘোষণার ব্যত্যয় ঘটার কারণ নেই।

উপদেষ্টা বলেন, 'গত ৮ আগস্টের পরিপ্রেক্ষিত আর আজকের পরিপ্রেক্ষিত বেশ ভিন্ন। তখন আমরা একরকম মানসিক অবস্থায় ছিলাম। এখন একটা অবস্থায় এসেছি।'

তিনি আরও বলেন, 'সরকারপ্রধান থেকে স্পষ্ট করা হয়েছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এখন এটুকুই আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে।'

নির্বাচন বিষয়ক এনসিপির দাবি সংক্রান্ত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, 'এনসিপি রাজনৈতিক অবস্থান থেকে তাদের রাজনীতি করে। তাদের দাবি তারা কীভাবে আদায় করবে— সেটা তাদের ব্যাপার। এটার সঙ্গে সরকারের নির্বাচনের ঘোষণার কোনো ব্যত্যয় ঘটার— কোনো কারণ আমি দেখি না।'

তিনি আরও বলেন, 'সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক নির্বাচন কমিশন নিশ্চয়ই প্রস্তুতি নেবে। এনসিপির দাবি অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় নয়।'

Related Topics

টপ নিউজ

বিচার বিভাগ সংস্কার / রিজওয়ানা হাসান / প্রেস ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • বিচার বিভাগের সংস্কার থমকে, অগ্রগতির স্থবিরতায় হতাশ কমিশন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net