Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙারু কোর্ট’ নয়: শেখ হাসিনার আইনজীবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 04:30 pm
Last modified: 27 October, 2025, 04:38 pm

Related News

  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘ক্যাঙারু কোর্ট’ নয়: শেখ হাসিনার আইনজীবী

তিনি বলেন, ‘এ পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেয়নি। কেউ বলেনি যে এটা বলবেন না, এটা করবেন না। কাজেই আমি মনে করি না এই কোর্ট কোনো ক্যাঙারু।’ 
টিবিএস রিপোর্ট
27 October, 2025, 04:30 pm
Last modified: 27 October, 2025, 04:38 pm
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যা, নির্যাতন, গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অস্বচ্ছতা নেই বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এছাড়াও এই ট্রাইব্যুনাল 'ক্যাঙারু কোর্ট' নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

ট্রাইবুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে আমির হোসেন বলেন, 'যারা ক্যাঙারু বলেন, এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি না অস্বচ্ছতার কোনো কিছু আছে। কারণ, এ পর্যন্ত ট্রাইব্যুনালের কোনো পক্ষ আমাকে কোনোভাবে চাপ দেয়নি। কেউ বলেনি যে এটা বলবেন না, এটা করবেন না। কাজেই আমি মনে করি না এই কোর্ট কোনো ক্যাঙারু।' 

তিনি বলেন, 'আমি লার্নেড কোর্টে (ট্রাইব্যুনাল) কিছু বক্তব্য দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্য বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে সাংবাদিকদের কাছে বলেছেন আপনার আসামি খালাস পাবেন। এটা আপনি কীভাবে বললেন। সে প্রসঙ্গে কোর্ট লর্ডশিপদের বলেছি সাংবাদিকেরা যখন আমাকে প্রশ্ন করেন- আপনার আসামির কনসিকুয়েন্স বা প্রত্যাশা কী। সেক্ষেত্রে আমি এ কথা বলেছি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব।'

আমির হোসেন বলেন, 'লার্নেড কোর্টে আরেকটা কথা বলেছি, আমি যদি বলি আমার আসামি খালাস পাবেন না, সেটা কি সঠিক হবে? সেটা কি বলতে পারি? এটা বললে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন, তাহলে দেশের মানুষ মনে করবে এমন আইনজীবী দিলাম যিনি আসামির ফাঁসি বা সাজা হবে বলছেন। সেই প্রসঙ্গে দুয়েকটা কথা নিয়ে মৃদু হাসাহাসি হয়েছে। কিন্তু তা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে ইউটিউবে। এক শ্রেণির অসাধু ইউটিউবার বিভিন্নভাবে বিকৃত করেছে।' 

ভবিষ্যতে এমন কোনো কথা না লেখার বা প্রচারের অনুরোধ করেন এই আইনজীবী।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় চলা সরাসরি সম্প্রচার থেকে কেটে নেওয়া একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে আপত্তি জানান আমির হোসেন। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলায় স্টেট ডিফেন্স হিসেবে লড়ছেন তিনি। 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / আদালত / ট্রাইব্যুনাল / আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল / গুম / খুন / ইউটিউবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না: রিজভী
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net