Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 04:35 pm
Last modified: 24 October, 2025, 04:40 pm

Related News

  • প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ববি হাজ্জাজ
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন

কিছু উপদেষ্টার আচরণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে গত বুধবার (২২ অক্টোবর) দলের যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর শুক্রবার তিনি সিলেটে গিয়ে হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
টিবিএস রিপোর্ট
24 October, 2025, 04:35 pm
Last modified: 24 October, 2025, 04:40 pm
হযরত শাহ জালাল (রহ.) এর দরগা মসজিদে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন হুমায়ুন কবির। ছবি: টিবিএস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণের কারণে জনগণের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) হযরত শাহ জালাল (রহ.) এর দরগা মসজিদে জুমার নামাজ আদায় ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, 'বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।'

তিনি আরও বলেন, 'পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।'

মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে গত বুধবার (২২ অক্টোবর) দলের যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি এ দায়িত্বে থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়াবলি দেখভাল করবেন।

এরপর শুক্রবার তিনি সিলেটে গিয়ে হযরত শাহ জালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

লন্ডনে দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকা হুমায়ুন কবির পরবর্তীতে সক্রিয়ভাবে বিএনপিতে যোগ দেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি আলোচনায় আসেন।

হুমায়ুন কবির সিলেট-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক প্রার্থী হিসেবে রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন কবির সিলেটের একটি আসন থেকে প্রার্থী হচ্ছেন।

হুমায়ুন কবির নিজেও জানিয়েছেন, 'নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন।

তার এ ঘোষণার পর বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা / হুমায়ুন কবির / বিএনপি / তারেক রহমান / নির্বাচন / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • প্রতিটি বিদ্যালয়কে শতভাগ কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: ববি হাজ্জাজ
  • আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • চাঁদা না পেয়ে কৃষকের ১২০০ ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে, তদন্তে প্রশাসন

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net