Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
চাকসু নির্বাচনে অমোচনীয় কালি উঠে যাওয়া ও স্বাক্ষরবিহীন ব্যালট পাওয়ার অভিযোগ, কমিশনারের স্বীকারোক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 12:45 pm
Last modified: 15 October, 2025, 01:26 pm

Related News

  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • ১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
  • জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  • কিছু ক্রুটি থাকলেও সার্বিকভাবে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য ছিল, জয়ীদের আমরা সহযোগিতা করব: ছাত্রদল
  • চাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়; ভিপি ইব্রাহিম, জিএস সাঈদ

চাকসু নির্বাচনে অমোচনীয় কালি উঠে যাওয়া ও স্বাক্ষরবিহীন ব্যালট পাওয়ার অভিযোগ, কমিশনারের স্বীকারোক্তি

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 12:45 pm
Last modified: 15 October, 2025, 01:26 pm
ছবি: টিবিএস

দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। ভোট গ্রহণের সময় অমোচনীয় কালি ব্যবহার না হওয়ার অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের কেন্দ্রে কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার পাওয়ার অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কমিশন বলছে, তাৎক্ষণিকভাবে সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় সকাল ১০টার দিকে সাংবাদিকদের বলেন, 'আমি কয়েক মিনিট আগে ভোট দিয়েছি। দেখুন, কালি মুছে গেছে। আমরা বার বার অমোচনীয় কালি ব্যবহারের দাবি জানিয়েছি। প্রশাসন শুনেনি। এখানে সূক্ষ্মভাবে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে। কারণ ২৮ হাজার শিক্ষার্থীকে ভোট কেন্দ্রে যাচাই করা সম্ভব না।'

তিনি আরও বলেন, 'অনেকের ছবির সঙ্গে চেহারার মিল কম। সেক্ষেত্রে কারচুপির আশঙ্কা রয়েছে। আমরা নির্বাচন কমিশনারকে এটি আনুষ্ঠানিকভাবে জানাব।'

একই ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, 'প্রশাসন আমাদের সঙ্গে যতবার বসেছে, আমরা শুরু থেকেই অমোচনীয় কালি ব্যবহারের কথা বলেছি। কিন্তু দুঃখজনক বিষয়, শিক্ষার্থীদের মতামত উপেক্ষিত হয়েছে। আমরা কারচুপির শঙ্কার কথা বলব না। তবে আপনার দেখবেন কেমন হয়। আর ভোটের প্রক্রিয়া আমাদের কাছে ধীরগতি মনে হয়েছে।'

ব্যালট পেপারের বিষয়ে সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাঈদ মুহাম্মদ মুশফিক হাসান অভিযোগ করে বলেন, 'আইটি ভবনে কিছু ব্যালটে কর্মকর্তার স্বাক্ষর নেই।' তার মতে, এই ঘটনায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্যের সহ-সভাপতি পদপ্রার্থী আবির বিন জাবেদ বলেন, 'আমরা চাই নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুক। যাতে কোনো প্রার্থী বা ভোটার বিভ্রান্ত না হয়।'

অনিয়মের বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন গণমাধ্যমকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। 

অমোচনীয় কালির কার্যকারিতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'জাতীয় নির্বাচনে যে কালি ব্যবহার করা হয় সেটি জার্মানি থেকে আনা হয় এবং পরে ধ্বংস করে দেওয়া হয়। আমরা চেষ্টা করেও তা সংগ্রহ করতে পারিনি। তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কালি ব্যবহারের চেষ্টা করেছি। কিন্তু সেটা খুব কার্যকর ছিল না। তবে এই যুগে এসে কালি আসলে পরিচয় যাচাইয়ের প্রধান মাধ্যম নয়— শিক্ষার্থীদের আইডি কার্ড ও ভোটার লিস্টে নাম-ছবি থাকায় যাচাই করা সম্ভব।'

স্বাক্ষরবিহীন ব্যালট পেপারের বিষয়ে তিনি ভুলের কথা স্বীকার করে বলেন, 'আইটি ভবনে কিছু ব্যালটে স্বাক্ষর না থাকার বিষয়টি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন। এটি আসলে অসাবধানতাবশত কিছু ভুল। প্রায় ১০ থেকে ১২টি ব্যালটে এমন হয়েছে। আমরা সেগুলোতে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে আলাদা করে চিহ্নিত করছি, যাতে গণনার সময় তা স্পষ্ট বোঝা যায়। সুতরাং এখানে কারচুপির কোনো সুযোগ নেই।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবনসহ মোট পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে একযোগে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 

এর মধ্যে ১৪টি কেন্দ্রে হল সংসদ এবং একটি কেন্দ্রে হোস্টেল সংসদের ভোটগ্রহণ হচ্ছে।

সকাল থেকেই শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন। নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে কঠোর ব্যবস্থা। প্রক্টরিয়াল টিমের পাশাপাশি মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য। সব কেন্দ্রেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

Related Topics

টপ নিউজ

চাকসু নির্বাচন / ব্যালট পেপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • ১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
  • জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  • কিছু ক্রুটি থাকলেও সার্বিকভাবে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য ছিল, জয়ীদের আমরা সহযোগিতা করব: ছাত্রদল
  • চাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্যানেলের ভূমিধস জয়; ভিপি ইব্রাহিম, জিএস সাঈদ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net