Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 06:05 pm
Last modified: 05 February, 2026, 06:12 pm

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব

নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে কমিশন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণের লক্ষ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয় কমিশন।
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 06:05 pm
Last modified: 05 February, 2026, 06:12 pm
ছবি: বাসস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আশা প্রকাশ করেন যে, বাকি আসনগুলোর ব্যালট পেপার আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো সম্ভব হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট আসনগুলোতে ব্যালট পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে তিনি দাবি করেন।

নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে অপতথ্য ও তথ্যের অপপ্রচারকে কমিশন অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আক্রমণাত্মক কনটেন্ট অপসারণের লক্ষ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমানোর মতো কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে নয় কমিশন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিব জানান, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি সুসমন্বিত 'ডেপ্লয়মেন্ট প্ল্যান' কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা অর্পিত দায়িত্ব পালন করবে।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন তাদের কাছ থেকে কোনো নির্দিষ্ট পর্যবেক্ষণ জানতে চায়নি। তারা মূলত কমিশনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত হয়েছেন।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বিদেশ থেকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এগুলোর গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে সেখান থেকে ব্যালট আসায় কিছু বিলম্ব হলেও মধ্যপ্রাচ্যে ব্যালট আটকে থাকার মতো কোনো তথ্য কমিশনের কাছে নেই।

Related Topics

টপ নিউজ

ইসি / ব্যালট পেপার / ইসি সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net