Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2026, 10:25 pm
Last modified: 10 June, 2026, 10:34 pm

Related News

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী সন্দেহে আটক ৩০০
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আ.লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি

ইসি জানায়, শিগগিরই এটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি বা মতামত জানানো যাবে। বড় ধরনের আপত্তি না এলে খসড়াটি চূড়ান্ত করা হবে।
টিবিএস রিপোর্ট
10 June, 2026, 10:25 pm
Last modified: 10 June, 2026, 10:34 pm
ছবি: সংগৃহীত

প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলে আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থকসহ যেকোনো ব্যক্তি দলীয় প্রতীক বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন—এমন বিধান রেখে নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) খসড়াটি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে ইসি।

ইসি জানায়, শিগগিরই এটি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি বা মতামত জানানো যাবে। বড় ধরনের আপত্তি না এলে খসড়াটি চূড়ান্ত করা হবে।

ইসি আরও জানায়, নির্দলীয় প্রতীকে নির্বাচন আয়োজনের আইন পাসের পর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্তরের নির্বাচন বিধিমালা সংশোধনের খসড়া তৈরি করা হয়েছে। খসড়া এখন জনমতের জন্য উন্মুক্ত থাকবে এবং পরবর্তী ধাপে তা চূড়ান্ত করা হবে।

ইসি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যমান বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। সংশোধিত খসড়ায় বলা হয়েছে, প্রার্থী হওয়ার আইনগত যোগ্যতা পূরণ করলে যেকোনো নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'কোনো দলকে বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। যেহেতু নির্বাচন নির্দলীয় হবে, প্রার্থী যিনি হবেন, যে পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই পদে যদি তার যোগ্যতা থাকে, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। এখানে আওয়ামী লীগ, জামায়াত বা বিএনপি—কোনোটাই বিবেচ্য হবে না।'

এর ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থকও যোগ্যতা পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন—এমন ব্যাখ্যা উঠে আসছে খসড়ার বিধান থেকে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রতীক ছাড়া আয়োজনের জন্য বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি এখন জনমতের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ওয়েবসাইটে প্রকাশের পর কেউ আপত্তি বা মতামত দিতে পারবেন। বড় ধরনের আপত্তি না এলে এটি চূড়ান্ত করা হবে।'

তিনি বলেন, 'যেহেতু নির্বাচনটি নির্দলীয় প্রতীকে হবে, তাই প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলে যেকোনো ব্যক্তি—কোনো দলীয় পরিচয় বিবেচনা না করেই—নির্বাচনে অংশ নিতে পারবেন।'

তিনি আরও বলেন, 'খসড়ায় আরও কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ না রাখা এবং অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা বাতিল করা।'

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে না এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাও রাখা হয়নি।'

এছাড়া প্রবাসীদের ভোটদানের কোনো নতুন ব্যবস্থাও এই বিধিমালায় অন্তর্ভুক্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

ইসি / স্থানীয় সরকার নির্বাচন / আ.লীগ / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘ককরোচদের’ বিক্ষোভ: দিল্লিতে ৪,০০০ পুলিশ মোতায়েন, বন্ধ ১১ মেট্রো স্টেশন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মী সন্দেহে আটক ৩০০
  • আশা করছি স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে হবে: ইসি আনোয়ারুল
  • আ.লীগের চেয়েও খারাপ পরিণতি হবে বিএনপির: এটিএম আজহারুল

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net