Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মার্কিন ওয়েবসাইটে মিলল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের ছেলের ব্যক্তিগত ফোন নম্বর

আন্তর্জাতিক

বিবিসি
15 October, 2025, 11:25 am
Last modified: 15 October, 2025, 11:39 am

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

মার্কিন ওয়েবসাইটে মিলল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের ছেলের ব্যক্তিগত ফোন নম্বর

কীভাবে ওয়েবসাইটটি এই তথ্যগুলো সংগ্রহ করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।
বিবিসি
15 October, 2025, 11:25 am
Last modified: 15 October, 2025, 11:39 am
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (বামে ) এবং ট্রাম্প জুনিয়র ( ডানে)। ছবি: ইপিএ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মতো বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির ব্যক্তিগত ফোন নম্বর একটি মার্কিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহকারী এই ওয়েবসাইটটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কার্যালয় বিষয়টি সম্পর্কে অবগত আছে। একটি স্বাধীন অস্ট্রেলীয় সংবাদমাধ্যম 'Ette Media' প্রথম এই খবর প্রকাশের পর থেকে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেত্রী সুসান লে-এর ব্যক্তিগত নম্বরও ওই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তার একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি 'স্পষ্টতই উদ্বেগজনক' এবং তারা তথ্যগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন।

ওয়েবসাইটটির দাবি, তাদের কাছে কয়েক কোটি পেশাদার ব্যক্তির যোগাযোগের তথ্য রয়েছে এবং এটি নিয়োগকারী সংস্থা ও বিক্রয় প্রতিনিধিদের দ্বারা ব্যবহৃত হয়। 

বিবিসি নিশ্চিত করেছে যে এতে আলবানিজের এখনকার ব্যক্তিগত নম্বর এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের একটি ব্যক্তিগত যোগাযোগের নম্বর রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এখনো সেই নম্বরটি ব্যবহার করেন কিনা, তা স্পষ্ট নয়।

কীভাবে ওয়েবসাইটটি এই তথ্যগুলো সংগ্রহ করেছে, তাও এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।

বিবিসি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামে প্রকাশিত নম্বরে ফোন করেও কোনো সাড়া পায়নি। বিল ক্লিনটনের নম্বরে ফোন করলে একজন বিভ্রান্ত ব্যক্তি ফোনটি ধরেন। 

ওয়েবসাইটটিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একটি নম্বরও দেওয়া আছে বলে দাবি করা হয়েছে। তবে, এটি বর্তমানে এমপি বা তার কর্মীদের সঙ্গে যুক্ত নয়, যদিও এটি অন্য একটি সংসদীয় কার্যালয়ে সংযুক্ত। এই নম্বরটি কখনো প্রকাশ্যে প্রধানমন্ত্রীর নম্বর হিসেবে তালিকাভুক্ত হয়নি।

ব্যবহারকারীরা সীমিত সংখ্যক যোগাযোগের জন্য বিনামূল্যে ডেটাবেসটি অনুসন্ধান করতে পারেন অথবা অর্থের বিনিময়ে পরিষেবা গ্রহণ করতে পারেন। 

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, তারা মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ফাইলিংসহ বিভিন্ন সরকারি তথ্য সংগ্রহ করে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, অন্যান্য ওয়েবসাইট ক্রলার এবং চাকরির পোর্টাল থেকে এআই ব্যবহার করে তথ্য সংগ্রহ করে।

ওয়েবসাইটটিতে একটি 'অপট-আউট' ফর্মও রয়েছে, যার মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিরা তাদের ব্যক্তিগত তথ্য ডেটাবেস থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করতে পারেন।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / অ্যান্থনি আলবানিজ / ডোনাল্ড ট্রাম্প / ব্যক্তিগত ফোন নম্বর / মার্কিন ওয়েবসাইট / অথ্য ফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net