Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
তুষারঝরে এভারেস্টে আটকা পড়েছেন প্রায় ১ হাজার মানুষ, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 October, 2025, 10:30 am
Last modified: 06 October, 2025, 11:19 am

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপার মৃত্যু

তুষারঝরে এভারেস্টে আটকা পড়েছেন প্রায় ১ হাজার মানুষ, চলছে উদ্ধার অভিযান

গত শুক্রবার সন্ধ্যায় ভারী তুষারপাত শুরু হয় এবং তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে তা আরও তীব্র হয়ে ওঠে। এই এলাকা ট্র্যাকার ও পর্বত আরোহণকারীদের কাছে জনপ্রিয়।
টিবিএস ডেস্ক
06 October, 2025, 10:30 am
Last modified: 06 October, 2025, 11:19 am

বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার মানুষ। পূর্ব ঢালের কাছে অবস্থিত বিভিন্ন ক্যাম্পসাইটে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসি'র।

শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এলাকা থেকে তুষার সরানোর জন্য, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫০ জনকে উদ্ধার করে নিরাপদে ছোট শহর কুদান পৌঁছে দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় ভারী তুষারপাত শুরু হয় এবং তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে তা আরও তীব্র হয়ে ওঠে। এই এলাকা ট্র্যাকার ও পর্বত আরোহণকারীদের কাছে জনপ্রিয়।

কুদান পৌঁছানো এক ট্র্যাকিং দলের সদস্য চেন গেসুয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'খুব ভেজা ঠান্ডা ছিল— হাইপোথার্মিয়ার ঝুঁকি ছিল। এই বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। গাইড বলেছে, অক্টোবরের এই ধরনের আবহাওয়ার আগে দেখেননি। এবং এটি হঠাৎ ঘটেছে।'

চীনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, তিব্বতের ব্লু স্কাই রেসকিউ দলকে সাহায্যের জন্য ফোন করা হয়েছিল। ভারী তুষারে তাঁবু ভেঙে গেছে এবং কয়েকজন ট্র্যাকার হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার থেকে এভারেস্ট দর্শন এলাকা থেকে টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটি এখন চরম আবহাওয়ার কবলে। শুক্রবার সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে এই তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, শনিবার দিনের শেষভাগ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই পথে এভারেস্টে প্রবেশ ও এ সংক্রান্ত টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে।

এদিকে, নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে।
 
Related Topics

টপ নিউজ

এভারেস্ট / তুষারঝড় / উদ্ধার অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
  • প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপার মৃত্যু

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net