Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 November, 2025, 09:20 pm
Last modified: 04 November, 2025, 10:49 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 

নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

নেপালের দোলাখা জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত ও নিখোঁজরা মোট ১২ সদস্যের একটি দলে ছিলেন, যাদের মধ্যে পর্বতারোহী ও স্থানীয় গাইড উভয়ই ছিলেন। তুষারধসের প্রায় এক ঘণ্টা আগে তারা অভিযানে বের হয়েছিলেন।
টিবিএস ডেস্ক
04 November, 2025, 09:20 pm
Last modified: 04 November, 2025, 10:49 pm
হিমালয় পর্বতমালা। ছবি: মো. জাহিদুল ইসলাম

নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের ইয়ালুং রি পর্বতের পাদদেশে তুষারধসে অন্তত সাত পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

অভিযাত্রী সংস্থা সেভেন সামিট ট্রেক্স জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি এবং দুজন নেপালি। খবর বিবিসি'র

এ ঘটনায় উদ্ধারকারীরা দুইটি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং বাকি পাঁচজনের খোঁজ চলছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহগুলো তুষারের নিচে চাপা পড়েছে।

এছাড়াও আটজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসাধীন।

দোলাখা জেলার পুলিশ প্রধান বিবিসি নেপালি-কে জানিয়েছেন, নিহত ও নিখোঁজরা মোট ১২ সদস্যের একটি দলে ছিলেন, যাদের মধ্যে পর্বতারোহী ও স্থানীয় গাইড উভয়ই ছিলেন। তুষারধসের প্রায় এক ঘণ্টা আগে তারা অভিযানে বের হয়েছিলেন।

পাঁচজন নেপালি গাইড বেঁচে ফিরে এসেছেন, তবে তারা সামান্য আহত হয়েছেন।

সেভেন সামিট ট্রেক্সের চেয়ারম্যান মিংমা শেরপা বলেছেন, ''বাকি পাঁচ পর্বতারোহীর মৃতদেহ 'তুষারের ১০-১৫ ফুট' নিচে থাকতে পারে। তাই তাদের খুঁজে পেতে সময় লাগবে।''

মৃতদের মধ্যে দুইজন ইতালীয়, একজন কানাডীয়, একজন জার্মান, একজন ফরাসি এবং দুইজন নেপালি গাইড রয়েছেন।

স্থানীয় উপ-পুলিশ সুপার জ্ঞান কুমার মাহাতো বলেন, উদ্ধারকারী হেলিকপ্টার সোমবার দোলাখার না গাঁও এলাকায় অবতরণ করেছে, যা ইয়ালুং রি বেস ক্যাম্প থেকে প্রায় পাঁচ ঘণ্টার হাঁটার পথ।

তবে খারাপ আবহাওয়া ও দুর্গম পরিবেশের কারণে নিখোঁজদের উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এক আহত পর্বতারোহী 'দ্য কাঠমান্ডু পোস্ট'-কে জানান, তারা বারবার চিৎকার করে সাহায্য চেয়েছেন, কিন্তু কারো সাড়া পাননি।

তিনি বলেন, 'যদি উদ্ধারকারীরা সময়মতো পৌঁছাত, আরও অনেক জীবন বাঁচানো যেত।'

'দ্য কাঠমান্ডু পোস্ট' জানায়, দলটি কাছাকাছি দোলমা খাং পর্বত (উচ্চতা ৬ হাজার ৩৩২ মিটার) আরোহনের প্রস্তুতি নিচ্ছিল।

শরৎকাল নেপালে পর্বতারোহন ও ট্রেকিংয়ের জন্য জনপ্রিয় মৌসুম হলেও, এই সময় হঠাৎ প্রতিকূল আবহাওয়া ও তুষারধসের ঝুঁকি থেকেই যায়।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় 'মোন্থা'র প্রভাবে প্রবল বৃষ্টি ও তুষারপাত হয়, যার ফলে হিমালয়ের বিভিন্ন এলাকায় অনেক মানুষ আটকা পড়ে।

ওই সময় উদ্ধার করা হয় পশ্চিম মুসতাং অঞ্চলে কয়েক দিন ধরে আটকে থাকা দুই ব্রিটিশ ও এক আইরিশ নারীসহ একদল পর্বতারোহীকে।

অক্টোবরে তীব্র আবহাওয়ার কারণে মাউন্ট এভারেস্টের আশপাশেও শত শত পর্বতারোহী আটকা পড়েছিলেন।

Related Topics

টপ নিউজ

নেপাল / হিমালয় / তুষারধস / মৃত্যু / নিখোঁজ / উদ্ধার অভিযান / হিমালয় পর্বতমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • ১০ বছর জেল খাটার পরও গায়েব করে দেওয়া ৫০০ স্বর্ণমুদ্রার খোঁজ দেননি গুপ্তধন শিকারী
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net