Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 October, 2025, 04:00 pm
Last modified: 02 October, 2025, 04:52 pm

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন ডলার ঋণ দেবে এআইআইবি ও এনডিবি

এর লক্ষ্য বাংলাদেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি কমানো এবং জ্বালানি, জ্বালানি সক্ষমতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগকে উৎসাহিত করা।
টিবিএস রিপোর্ট
02 October, 2025, 04:00 pm
Last modified: 02 October, 2025, 04:52 pm

আন্তর্জাতিক দুই বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি ) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)—যৌথভাবে সিটি ব্যাংক পিএলসি'র সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সই করেছে।

চুক্তি অনুযায়ী, এআইআইবি ৫০ মিলিয়ন এবং এনডিবি ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।

এই অর্থায়ন মূলত বেসরকারি খাতের প্রকল্পে দীর্ঘমেয়াদী সহায়তা দেবে, যেখানে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই অবকাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এর লক্ষ্য বাংলাদেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি কমানো এবং জ্বালানি, জ্বালানি সক্ষমতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগকে উৎসাহিত করা।

চুক্তিতে সই করেন সিটি ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন এবং এআইআইবি-এর গ্লোবাল ডিরেক্টর জেনারেল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস বিভাগের প্রধান গ্রেগরি লিউ।

এটি বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের জন্য এআইআইবি-এর প্রথম অন-লেন্ডিং সুবিধা, যা কোনো সার্বভৌম গ্যারান্টি ছাড়াই দেওয়া হলো।

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংককে এই ঋণ প্রদান বেসরকারি খাতে মূলধন সংগ্রহ, দীর্ঘমেয়াদে অবকাঠামো ঋণ প্রদানে সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ খাতে প্রকল্প বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন বলেন,'এআইআইবি ও এনডিবি-এর সঙ্গে এই দীর্ঘমেয়াদী অর্থায়ন অংশীদারিত্ব শুধু সিটি ব্যাংকের প্রতি তাদের আস্থার প্রতিফলন নয়, বরং নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ ত্বরান্বিত করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সক্ষমতা বৃদ্ধি করবে।'

এই ঋণ সুবিধা সদস্য দেশগুলোর অর্থনীতিতে স্থিতিশীল ও টেকসই অবকাঠামোগত পরিবেশ গড়ে তুলতে এআইআইবি ও এনডিবি-র ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

Related Topics

টপ নিউজ

সিটি ব্যাংক / এআইআইবি / এনডিবি / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net