Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
চা খাতের ঋণ পুনঃতফসিল, নতুন ঋণ ও বিশেষ তহবিল গঠনে কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2026, 07:55 pm
Last modified: 16 August, 2026, 08:00 pm

Related News

  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 

চা খাতের ঋণ পুনঃতফসিল, নতুন ঋণ ও বিশেষ তহবিল গঠনে কমিটি

একই সঙ্গে চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
টিবিএস রিপোর্ট
16 August, 2026, 07:55 pm
Last modified: 16 August, 2026, 08:00 pm
সিলেটের একটি চা বাগান। ফাইল ছবি/সংগৃহীত

চা বাগান মালিকদের বিদ্যমান ঋণ পুনঃতফসিল, নতুন করে ঋণ দেওয়ার সুপারিশ এবং চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

একই সঙ্গে চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনে 'বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে মনিটরিং ও পরামর্শক কমিটি' গঠনের কথা জানানো হয়। 

বাণিজ্যমন্ত্রীকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করে গঠিত এ কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি, অর্থ, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানসহ চা খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করতে সংশ্লিষ্ট মালিকদের নগদ ঋণ পুনঃতফসিল এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিটি। এছাড়া চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বও রয়েছে তাদের।

কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হবে চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়া। পাশাপাশি চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সৌর প্যানেল স্থাপনের সম্ভাবনা নিয়েও প্রতিবেদন দিতে হবে। এসব বিষয়ে মতামতসহ প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে উপস্থাপন করতে বলা হয়েছে।

সরকারের এ উদ্যোগে চা শিল্পের অর্থায়ন সংকট, ঋণের চাপ এবং বাগানের অব্যবহৃত জমির বিকল্প ব্যবহারের বিষয়গুলো একসঙ্গে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ঋণ পুনঃতফসিল ও কম সুদের আবর্তক তহবিলের প্রস্তাব বাস্তবায়িত হলে চা বাগানগুলোর জন্য অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

কমিটিতে বাণিজ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যানকে রাখা হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য এম ওহিদুল হক, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান, টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এবং বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদকও কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

চা / ঋণ / কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • বন্ধ কারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল থেকে দ্রুত ঋণ চান ব্যবসায়ীরা
  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • এমআরটি লাইন-১ ও ৫: বিভিন্ন অবকাঠামো নির্মাণে ৫৮,৪৭৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? 

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net